বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথম দেখায় প্রেমে পড়া কি প্রকৃত ভালোবাসা?

প্রথম দেখাতেই প্রেমে পড়ার ঘটনা হয়তো অনেকের জীবনেই ঘটেছে। ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বাক্যটির সঙ্গে কমবেশি সবাই পরিচিত। এর মানে হলো কারও সঙ্গে সাক্ষাতের পরপরই তাকে মনে ধরে যাওয়া।

এটি তখনই সম্ভব হয়, যখন আপনি তার বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হবেন। তবে প্রথম দেখাতে প্রেমে পড়া কি সত্যিকারের ভালোবাসা হয়?

প্রেম, ভালবাসা ও সম্পর্কের নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় সমীক্ষা চালায় একাধিক ডেটিং সংস্থা। এবার তেমনই এক সমীক্ষায় উঠে এসেছে নতুন তথ্য। বর্তমান প্রজন্মের বেশিরভাগই প্রথম দেখায় প্রেমে পড়াকে সত্যিকারের ভালবাসা বলতে নারাজ।

একটি জনপ্রিয় ডেটিং সংস্থার করা সমীক্ষা বলছে, প্রায় ৭৩ শতাংশ মানুষ প্রথম দেখায় প্রেমে পড়েছেন। তবে প্রথম দেখাতে কারও প্রতি অদম্য আকর্ষণকে প্রকৃত অর্থে ভালবাসা বলা ঠিক নয় কিংবা হয়ে ওঠে না বলে মত অনেকের।

অন্যদিকে শতকরা প্রায় ৫৩ জনই জানিয়েছেন যে, এটি আসলে সংশ্লিষ্ট ব্যক্তির দৈহিক সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা তাদের ব্যবহার ও গুণের প্রতি আকস্মিক মোহ।

প্রায় ৮১ শতাংশ মানুষ জানাচ্ছেন, ধীরে ধীরে একে অপরকে চেনা-জানার মাধ্যমেই প্রকৃত প্রেমে পৌঁছনো যায়। কোনো মানুষের সঙ্গে কতটা একাত্মবোধ করছেন বা কতটা সময় একসঙ্গে থাকতে ইচ্ছে করছে, এসব কিছুই ধীরে ধীরে বোঝা যায়।

প্রথম দেখায় প্রেমের ধারণা টিকছে না নতুন প্রজন্মের কাছে। তবে এ কথাও মাথায় রাখতে হবে যে, ভালবাসা একেবারেই ব্যক্তিগত বিষয়। কাজেই কোনও সমীক্ষাই শেষ কথা বলতে পারে না।

সূত্র: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’