Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পটুয়াখালীর কলাপাড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত দুজন ও গুরুতর আহত হয়েছেন তিনজন। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের গুটাবাছা এলাকায় ঢাকা থেকে আসা যমুনা লাইন নামক বাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে নিহত হন নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে বায়জীদ (১৪) ও একই এলাকার তানজের তালুকদারের ছেলে সেলিম তালুকদার (৪৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গামরতলা এলাকা থেকে অটোরিকশাটি ৫ মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকেবিস্তারিত পড়ুন
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর জুটির প্রথম কাজ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সারাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন ‘করোনার কারণে মুক্তি দিতে পারিনি। কিন্তু সবকিছু চূড়ান্ত ছিলো আামাদের। এই বছরে ভালোবাসা দিবস উপলক্ষে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি মুক্তি দিতে চাইছি। আসছে ১১ ফেব্রুয়ারি সিনেমা হলেই মুক্তি পাবে। পরিচালক বলেন, ‘করোনা পরিস্থিতির অবনতি হলেও আর ‘শ্বশুরবাড়িবিস্তারিত পড়ুন
ভারতে সিলিন্ডারের দাম কমলো ৯১.৫ রুপি

ভারতে ২০২২-২৩ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট ঘোষণার ঠিক আগেই সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর মিলেছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে তেল উত্পাদনকারী সংস্থাগুলো। মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫ রুপি কমিয়েছে। দাম কমার ফলে দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে এখন থেকে ১ হাজার ৯০৭ রুপি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে থাকলেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো। খবর হিন্দুস্তান টাইমসের। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনেবিস্তারিত পড়ুন
শুরু হলো ভাষার মাস, রক্তে রাঙানো ফেব্রুয়ারি

বছর ঘুরে আবার এলো ফেব্রুয়ারি। ঐতিহাসিক ভাষার মাস, গৌরবের মাস। ১৯৫২ সালে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে বুকের তাজা রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রক্ষা করেন। মায়ের ভাষা কেড়ে নেওয়ার এই সংগ্রামে সেদিন ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে পড়েছিলেন। পৃথিবীর ইতিহাসে ভাষা নিয়ে এমন আন্দোলন আর কোথাও হয়নি। সেজন্য ফেব্রুয়ারি শুধু ভাষার মাস নয়, আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হওয়ারও মাস, বাঙালির গর্ব-অহংকারেরও মাস। শুরুটা ১৯৪৭ সালের পর থেকেই। পাকিস্তান কৌশলে বাঙালি জনগোষ্ঠীর ভাষার ওপর প্রথম আঘাতবিস্তারিত পড়ুন
১৫ নৌ টার্মিনাল ঢেলে সাজানো হচ্ছে

১৬১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দেশের ১৫টি গুরুত্বপূর্ণ নৌ টার্মিনাল ঢেলে সাজানো হচ্ছে। পুরো কাজ শেষ হবে চলতি বছরেই। ফলে বছরে নৌপথে যাতায়াতকারী চার কোটি যাত্রী আধুনিক সুবিধা পাবে। প্রকল্প এলাকাগুলো হলো- ঢাকা নদীবন্দর, মীরকাদিম, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফতুল্লা, চাঁদপুর, ভান্ডারিয়া, ভোলা, উলানিয়া মির্জাকালু, তজুমুদ্দিন সি-ট্রাক, ঝালকাঠি, হুলারহাট, বরগুনা, মূলনা, বগা ও পটুয়াখালী। প্রকল্পের প্রধান উদ্দেশ্য- সদরঘাট, চাঁদপুর, বরিশাল, ভোলা, খুলনা ও পটুয়াখালী নদীবন্দরসহ দেশের মোট ১৫টি নদীবন্দর স্থাপনের জন্য মোটবিস্তারিত পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ করতে হবে

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ করে আগামী প্রজন্ম বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে এজন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করতে হবে’- বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, এমপি (খুলনা-৬)। ৩১ জানুয়ারি ঢাকার ন্যাম ভবনে তার নিজ কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মো. আক্তারুজ্জামান বাবু, এমপি এ কথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক মোঃবিস্তারিত পড়ুন
ভোজ্যতেলে নৈরাজ্যের সীমা নেই : মোস্তফা ভুইয়া

ভোজ্যতেলে নৈরাজ্যের সীমা নেই মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামি পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বর্তমানে প্রতিটি পণ্যের দাম বাড়তি। মানুষের দৈনন্দিন জীবনে নিত্যপণ্যের মধ্যে অন্যতম অনুষঙ্গ হচ্ছে ভোজ্যতেল। এ তেল নিয়ে তেলেসমাতির শেষ নেই। দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এ লাফ বিশ্ব বাজারকেও হার মানিয়েছে। বাংলাদেশের মতো বিশ্বের অন্য কোনো দেশে নিত্যপণ্যের দাম এত না। বিশেষ করে ভোজ্যতেল ও চালের। তাই মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে এবিস্তারিত পড়ুন
নড়াইলে কর্তব্যরত ও অবসরে যাওয়ার পর মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দোয়া মাহফিল

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) অনুপ্রেরণায় জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরণকারী উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম সহ বাংলাদেশের যে সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় এবং অবসরে যাওয়ার পর মৃত্যুবরণ করেছেন তাদের সকলের মাগফিরাতের উদ্দেশ্যে সোমবার (৩১ জানুয়ারি) পুলিশ লাইনস্ জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমরা অনেক সৎ, দক্ষ ও নিষ্ঠাবানবিস্তারিত পড়ুন
নড়াইলে পুলিশের হাতে গাঁজাসহ গ্রেফতার ১

নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারি কে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশের একটি দল। সোমবার (৩১ জানুয়ারি) রাতে মো. মশিয়ার রহমান নামে ওই ব্যক্তি কে আটক করে পুলিশ। সে বাকডাংগা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর থানার সহকারী উপ-পরির্দশক (এ এস আই) আনিস,মো.মাহফুজুর রহমান ও ফোর্স গোবরা গ্রামে অভিযান চালায় এসময় মাদক ক্রয়-বিক্রয় করার সময় মো. মশিয়ার রহমান নামেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা প:প: উপ-পরিচালক রওশান-আরা জামানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি

সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুপুর একটার সময় জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতন নাগরিক কমিটির আয়োজনে সাতক্ষীরায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশান-আরা জামান‘র ক্ষমতার অপব্যবহার ও দূনর্ীতির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে প্রায় ঘন্টাব্যাপি মানব বন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেত্রীবৃন্দ। স্মারকলিপিতে অনুলিপি প্রেরন করেন- প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রনালয়, দুর্ণিতি দমন কমিশনের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়েরবিস্তারিত পড়ুন

