বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোজ্যতেলে নৈরাজ্যের সীমা নেই : মোস্তফা ভুইয়া

ভোজ্যতেলে নৈরাজ্যের সীমা নেই মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামি পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বর্তমানে প্রতিটি পণ্যের দাম বাড়তি। মানুষের দৈনন্দিন জীবনে নিত্যপণ্যের মধ্যে অন্যতম অনুষঙ্গ হচ্ছে ভোজ্যতেল। এ তেল নিয়ে তেলেসমাতির শেষ নেই। দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এ লাফ বিশ্ব বাজারকেও হার মানিয়েছে। বাংলাদেশের মতো বিশ্বের অন্য কোনো দেশে নিত্যপণ্যের দাম এত না। বিশেষ করে ভোজ্যতেল ও চালের। তাই মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে এ দুটিতে লাগাম টেনে ধরা উচিত।

রবিবার (৩০ জানুয়ারি) রাতে রাজধানীর মৎসভবন, শাহবাগ, টিএসসি এলাকায় বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা রহমানের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশীয় বাজারে ভোজ্যতেল নিয়ে নৈরাজ্য দীর্ঘদিনের। সদ্য বিদায়ী বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এ নৈরাজ্য বেশি দেখা গেছে। তা চলতি বছরের শুরুতেও ছোঁয়া লেগেছে। অর্থাৎ ফের বাড়ছে সয়াবিন তেলের দাম। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে। তাদের বেচে থাকাই দায় হয়ে যাবে।

তিনি বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তসূরী জননেতা জেবেল রহমান গানির নেতৃত্বে গণমানুষের মুক্তি লড়াইয়ে, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

নারী নেত্রী মিতা রহমান সারা দেশের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষ শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এ হাড় কাঁপানো শীতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। আমি সাধ্য অনুযায়ী সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। আমার নেতা জেবেল রহমান গানির আদর্শের ভিত্তিতে সমাজ পরিবর্তনে কাজ করাই আমার লক্ষ্য।

বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নারী আন্দোলন সভাপতি মিতা রহমানের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, মিতা রহমানের স্বামী মির্জা পিয়াল ও একমাত্র পুত্র মির্জা রাফু, ছাত্রনেতা এস এ সাব্বির, সোহাগ রহমান, আর এ সাব্বির, মো. শিপন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী