Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আজ পর্দা নামছে বাণিজ্যমেলার

রাজধাণীর আগারগাঁওয়ে ২১তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা নামছে আজ রবিবার। এদিকে শেষ মুহূর্তে কেনাকাটা করতে মেলায় ভিড় করছেন দর্শনার্থীরা। অন্যদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে স্টলগুলোতে দেয়া হয়েছে বিশেষ ছাড়। এছাড়াও রয়েছে নানারকম অফার। এ বছর রাজনৈতিক অস্থিরতা না থাকায় মেলায় বিক্রি ভাল হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শেষের দিন হওয়ায় বিক্রেতারাও চাচ্ছেন মেলায় আনা পণ্যগুলো বিক্রি করতে। এজন্য আগের তুলনায় আরো বেশি ছাড় দিচ্ছেন তারা। এদিকে কম দামে পছন্দের পণ্যটি কিনতে মেলায় ভিড়ছেন ক্রেতারা।বিস্তারিত পড়ুন
চট্টগ্রামের সাগরিকায় তেল কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় ‘নুরজাহান’ গ্রুপের একটি তেলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল ওয়েল মিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। দুপুর পৌনে ১২টার দিকে সবশেষ পাওয়া খবরে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হয়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন,বিস্তারিত পড়ুন
মন্ত্রিপরিষদ সচিব করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি গত বুধবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম। সোমবার (৩১ জানুয়ারি) সকালে মাহমুদ ইবনে কাসেম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘স্যার (মন্ত্রিপরিষদ সচিব) করোনা আক্রান্ত হয়েছে বাসায় রয়েছেন। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি শারীরিকভাবে ভালো আছেন। গত বুধবার স্যারের করোনা শনাক্ত হয়।’ মন্ত্রিপরিষদ বিভাগের আরও অনেক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানাবিস্তারিত পড়ুন
আসল সোহাগ ‘টাকার বিনিময়ে’ বাইরে ছিল, কারাগারে অন্য সোহাগ

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি সোহাগ, কিন্তু কারাভোগ করছেন সোহাগ নামের আরেকজন। আর মূল আসামি সোহাগ ছিলেন বাইরে। তবে তাকে গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টাকার বিনিময়ে মূল আসামি সোহাগ পালিয়ে ছিলেন। তার পরিবর্তে সাজা ভোগ করছিলেন আরেক সোহাগ। এ অবস্থায় রাজধানীরবিস্তারিত পড়ুন
১২ বছর বয়সেই মিলবে টিকা, বুস্টার ডোজ ৪০-এ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন এখন থেকে ১২ বছর বয়সী শিশুদেরও করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। একইসঙ্গে ৪০ বছর বয়সীরা পাবেন করোনা টিকার বুস্টার ডোজ। তিনি বলেন, এখন পর্যন্ত ৫০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হলেও টিকা দেওয়ার হার কম হওয়ায় এখন তা ৪০ বছরে নামিয়ে আনা হয়েছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার (৩০ জানুয়ারি) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে করোনা টিকা এবং করোনা পরিস্থিতি বিষয়েবিস্তারিত পড়ুন
রাজধানীর খিলগাঁওয়ে ১৬ কেজি গাঁজাসহ আটক দুই

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটকরা হলেন- মো. শাহিন মিয়া (২৫) ও মো. তোফাজ্জল (২০)। আটকরা পেশায় চালক ও চালকের সহকারী। তারা দীর্ঘদিন ধরে সাইহাম গার্মেন্টসের কাঁচামাল সরবরাহের আড়ালে হবিগঞ্জ থেকে ঢাকায় গাঁজা সরবরাহ করছিলেন বলে জানিয়েছে ডিএনসি। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) রাতে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।বিস্তারিত পড়ুন
রাতের তাপমাত্রা বাড়তে পারে

ফের বৃদ্ধির ধারায় ফিরতে পারে তাপমাত্রা। ক্রমান্বয়ে শীত কমে যেতে পারে এতে। রোববারও দেশের ১২ জেলা, এক উপজেলা ও দুই বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার (৩০ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি থেকে কিছুটা বেড়ে হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়।বিস্তারিত পড়ুন
কলারোয়ার মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে রেকর্ড গড়ে নাটকীয় জয় চট্টগ্রামের

বিপিএল অষ্টম আসরের ১২তম ম্যাচে সিলেট সানরাইজার্সকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে আসরের প্রথম হ্যাটট্রিক করেছেন চট্টগ্রাম টিমের পেসার সাতক্ষীরার কলারোয়ার সন্তান মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি খেলতে নেমেছিলেন নিজের অভিষেক ম্যাচ। ম্যাচটিতে হ্যাটট্রিক করেন চট্টগ্রামের অভিষিক্ত খেলোয়াড় মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি ম্যাচের ১৮তম ওভারে এসে হ্যাটট্রিকের দেখা পান। আর তার হ্যাটট্রিকেই ঘুরে যায় ম্যাচের ভাগ্য। একটা সময় এনামুলের ব্যাটে সিলেট জয়ের কিছুটা স্বপ্ন দেখলেও মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকের সুবাদে সেই স্বপ্নের মৃত্যু ঘটে।বিস্তারিত পড়ুন
ভারতে আরও কমেছে দৈনিক সংক্রমণ, সুস্থতা বেড়েছে

গত মঙ্গলবার থেকেই ভারতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা তিন লাখের নিচে। সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৫৩২ জন। দৈনিক সংক্রমণের পরিমাণ গত ২৪ ঘণ্টায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। কমেছে দৈনিক সংক্রমণের হারও। বৃহস্পতিবার ভারতে করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ১৯.৫৯ শতাংশ। শুক্রবার তা কমে হয় ১৫.৮৮ শতাংশ। শনিবার (২৯ জানুয়ারি) তা আরওবিস্তারিত পড়ুন
শৈত্যপ্রবাহ কাটতে পারে দু-তিন দিন পর

সারাদেশেই শীত জেঁকে বসেছে মাঘের মাঝামাঝি এসে। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতা অনুভূত হচ্ছে ঢাকায়ও। শনিবার (২৯ জানুয়ারি) মাঘ মাসের ১৫ তারিখ। শুক্রবার দেশের বিস্তৃর্ণ অঞ্চলজুড়ে শুরু হয় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শনিবার তা আরও নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হয়েছে। দেশের বেশিরভাগ অঞ্চলজুড়েই এখন বইছে শৈত্যপ্রবাহ। তবে আপাতত আর শীতের তীব্রতা বৃদ্ধি ও শৈত্যপ্রবাহ বিস্তৃত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দু-তিনদিনেরবিস্তারিত পড়ুন

