শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর খিলগাঁওয়ে ১৬ কেজি গাঁজাসহ আটক দুই

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটকরা হলেন- মো. শাহিন মিয়া (২৫) ও মো. তোফাজ্জল (২০)।

আটকরা পেশায় চালক ও চালকের সহকারী। তারা দীর্ঘদিন ধরে সাইহাম গার্মেন্টসের কাঁচামাল সরবরাহের আড়ালে হবিগঞ্জ থেকে ঢাকায় গাঁজা সরবরাহ করছিলেন বলে জানিয়েছে ডিএনসি। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) রাতে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি টিম খিলগাঁওয়ের মনির অটোমোবাইলসের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় একটি কাভার্ডভ্যান ডেমরা স্টাফ কোয়ার্টার রোড থেকে মেরাদিয়া নতুন রাস্তার দিকে আসলে ডিএনসির কর্মকর্তারা তা তল্লাশি করেন। এ সময় কাভার্ড ভ্যানচালকের কেবিনের ভেতর সিটের পেছনে লুকানো দুটি কাপড়ের ব্যাগের মধ্যে রাখা ৮টি পলি প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় কাভার্ডভ্যানের চালক ও গার সহযোগীকে।

ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, আটকরা দীর্ঘদিন ধরে গার্মেন্টসের কাঁচামাল সরবরাহের আড়ালে হবিগঞ্জ থেকে ঢাকায় গাঁজা সরবরাহ করতেন। তাদের বেশ কিছুদিন ধরে নজরদারি করা হচ্ছিল। শনিবার গাজীপুর এবং নারায়ণগঞ্জে গার্মেন্টসের কাঁচামাল সরবরাহের আড়ালে গাঁজার চালান আনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী