বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে এমপি রবির কম্বল বিতরণ

সাতক্ষীরায় তীব্র শীত পড়েছে। শীতে কাবু ছিন্নমূল
মানুষজন। কয়েকদিনের প্রচন্ড শীতে ছিন্নমূল মানুষের যখন জবুথবু অবস্থা ঠিক সেই সময়ে সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ, অসহায়, বৃদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ছিন্নমূল ও শীতার্তদের মাঝে
কম্বল বিতরণ করেছেন গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে গায়ে গরম কাপড় পরিয়ে দিলেন বারবার নির্বাচিত জননন্দিত নেতা জনগণের বন্ধু বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। প্রকৃত
দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো যেন শীতবস্ত্র পান সেজন্যই রাতে ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন তিনি।

সদরের লাবসা চম্পা মায়ের দরগা, মুনজিতপুর, কদমতলাসহ পথে-ঘাটে ঘুমন্ত বা শীতে কাঁপা বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সীদের গায়ে গরম কাপড় পরিয়ে দেন তিনি।

শীতের রাতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির গরম কাপড়ের পরশ পেয়ে খুশি হন অসহায়রা। কেউ কেউ তার জন্য তাৎক্ষণিক দোয়াও করেন।

কম্বল বিতরণকালে এমপি রবি বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে একটি মানুষও যেন এই শীতে
কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলে মধ্যরাত পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী