Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শৈত্যপ্রবাহ চলছে দেশে, আরও কমবে তাপমাত্রা

শীতের তীব্রতা বাড়ছে দেশে। রাজশাহী ও রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২৮ জানুয়ারি) মাঘ মাসের ১৪ তারিখ। গতকাল বৃহস্পতিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের রাজারহাটে ৬.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.২। আজকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রিবিস্তারিত পড়ুন
মুরগির দাম কমলো কেজিতে ২০ টাকা

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ১০ টাকা কমেছে কেজিতে। পাকিস্তানি কক বা সোনালি মুরগি দাম কমেছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। মুরগির দাম কমলেও সপ্তাহের ব্যবধানে সবজি, ডিম, মাছ, পেঁয়াজ, আলুর দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৬০ থেকে ১৬৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৭৫ টাকা। পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০বিস্তারিত পড়ুন
করোনার টিকা আবিষ্কারের আগেই সংগ্রহের উদ্যোগ নিয়েছিলাম: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পরই সংক্রমণ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা হিসেবে বিনামূল্যে টিকাদানের বিষয়টি আমার সরকার অগ্রাধিকার দিয়েছে। এ লক্ষ্যে করোনা টিকা আবিষ্কার ও ব্যবহারের অনুমতি প্রাপ্তির পূর্ব হতেই আমরা টিকা সংগ্রহ ও টিকা প্রদানের বিষয়ে সকল উদ্যোগ গ্রহণ করেছিলাম। তারই ফলস্বরূপ দেশব্যাপী ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বিনামূল্যে কোভিড টিকাদানের কার্যক্রম শুরু হয় এবং অদ্যাবধি অব্যাহত রয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে টাঙ্গাইল-৬বিস্তারিত পড়ুন
আগামী সপ্তাহের শুরুতে ফের আসতে পারে শৈত্যপ্রবাহ

বুধবার (২৬ জানুয়ারি) দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি থাকতে পারে। তবে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে মেঘ-বৃষ্টির প্রবণতা কেটে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর মধ্যে দেশের কোথাও কোথাও বেড়েছে তাপমাত্রা, আবার কোথাও কমেছে। আগামী দিনে তাপমাত্রা কমের ধারা অব্যাহত থাকতে পারে। এর পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহের শুরুতে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ফের ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮বিস্তারিত পড়ুন
উন্নয়ন ছিটিয়ে দিয়েছি সব জায়গায় : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার সারাদেশের উন্নয়ন সুষম বন্টনে বিশ্বাসী। এজন্য আমরা উন্নয়ন ছিটিয়ে দিয়েছি দেশের সব জায়গায়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর এবং যশোর জেলায় বিটাকের ৬টি কেন্দ্র স্থাপন করা হবে। এতেই প্রমাণিত হয় সরকার সারাদেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। এর মাধ্যমে শিল্প খাতে প্রশিক্ষিত জনবল সৃষ্টির মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্পটিবিস্তারিত পড়ুন
ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সাত মেডিকেল শিক্ষার্থী নিহত

ভারতের মহারাষ্ট্রে একটি সড়ক দুর্ঘটনায় সাত মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিক্ষার্থী বিজেপি বিধায়ক বিজয় রাহাংডালের ছেলে আবিষ্কার রাহাংডালে বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় সোমবার রাতে তাদেরকে বহনকারী গাড়িটি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। খবর এনডিটিভির। পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীরা দেওলি থেকে ওয়ারদাহর দিকে যাচ্ছিল। সে সময় সেলসুরা গ্রামের কাছের একটি ব্রিজে ওই দুর্ঘটনা ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে যায়। ওয়ারদাহ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয়বিস্তারিত পড়ুন
শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনশন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেন ছাত্রদল নেতারা। অনশনে উপস্থিত রয়েছেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাবিবিস্তারিত পড়ুন
যশোরে এবারও মধুমেলা হচ্ছে না

বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী আজ ২৫ জানুয়ারি। ১৮২৪ সালের এইদিনে যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জমিদার ঘরে জন্মগ্রহণ করেও সাহিত্যকে ভালোবেসে সমাজ সংসার থেকে কবি পেয়েছেন শুধু বঞ্চনা আর যন্ত্রণা। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মারা যান মহাকবি মাইকেল মধুসূদন। এরপর কবির ভাইয়ের মেয়ে কবি মানকুমারি বসু ১৮৯০ সালে কবির প্রথম স্মরণসভার আয়োজন করেন সাগরদাঁড়িতে। সেই থেকে শুরু হয়বিস্তারিত পড়ুন
রাজধানীর বেইলি রোডে পিকআপভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর বেইলি রোডে পিকআপভ্যানের ধাক্কায় মো. নূরে আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আহত তুহিনকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাই নূর হোসেন বলেন, আমার ভাই ও আরও একজন তেজগাঁওয়ের একটি ডিমের আড়ত থেকে ভ্যানে করে ডিম নিয়ে যাচ্ছিলেন। বেইলি রোড মসজিদের সামনে যাওয়া মাত্রই একটি খালি পিকআপ (ঢাকা মেট্রোবিস্তারিত পড়ুন
বৃষ্টি কেটে গেলে ফের শীত জেঁকে বসতে পারে

শীতের ঋতুতে মাঘের এই সময়ে হালকা বৃষ্টি হচ্ছে সারাদেশেই। এই বৃষ্টি আজ সোমবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। মঙ্গলবার থেকে মেঘ-বৃষ্টির এই অবস্থার উন্নতি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি কেটে গেলে বুধ বা বৃহস্পতিবার থেকে ফের রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। সোমবার (২৪ জানুয়ারি) মাঘের ১০ তারিখ। গতরাতে ঢাকায় বৃষ্টি হয়েছে, সারারাত ধরেই হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। বৃষ্টিতে ধুলো থেকে প্রশান্তি মিললেও,বিস্তারিত পড়ুন

