Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে যুক্তরাজ্যকে চাপ সৃষ্টির আহ্বান মোমেনের

জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য যুক্তরাজ্য সরকার এবং ব্রিটিশ পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমরা ব্রিটিশ সরকার ও পার্লামেন্টকে জোরপূর্বক মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য চাপ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। শনিবার (২২ জানুয়ারি) কুতুপালং ও ভাসানচরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার প্রাক্কালে তাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে একবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আবারো ৫ ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়ায় আবারও ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার (২৩ জানুয়ারী) স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৮ জনের নমুনা পরীক্ষায় ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। শতকরা শনাক্তের হার ৬২.৫ ভাগ। অনুরপভাবে গত ৪ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জনের মধ্যে ১৮ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিকে, ভ্যাক্সিন (টিকা) কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন সোনাবাড়িয়া গ্রামের সুমাইয়া (২১), একই গ্রামেরবিস্তারিত পড়ুন
দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক রফিকুল আলম

দৈনিক আলোকিত সকাল পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক রফিকুল আলম। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক রফিকুল আলম। ২০ জানুয়ারি দৈনিক আলোকিত সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগ পত্র ডাক যোগে তার হাতে পৌছায়। সাংবাদিক রফিকুল আলম স্থানীয় দৈনিক যুগের বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাম্প্রতিকি ডট কম, ক্রাইম নিউজ ২৪.কমসহ বিভিন্নবিস্তারিত পড়ুন
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় সম্পত্তি দখল, দোকানঘর ভাংচুর ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়ায় এতিম ভাইজির সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে দোকানঘর ভাংচুর ও হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন লাঙ্গলঝাড়া গ্রামের মৃত আবেদুল ইসলামের কন্যা আনিকা ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি মাত্র ৪ বছর বয়সেই আমার পিতাকে হারাই। এ কারণে পিতার সমুদয় সম্পত্তি আপন চাচা কবিরুল ও চাচাতো ভাই মোমিনুর ইসলাম ও আমিনুল ইসলাম দেখাশোনা করার নাম করে ভোগদখল করে আসছিলেন।বিস্তারিত পড়ুন
আজ থেকে পুলিশ সপ্তাহ শুরু

‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ রোববার (২৩ জানুয়ারি) শুরু হচ্ছে ‘পুলিশ সপ্তাহ-২০২২’। পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে ২৭ জানুয়ারি। পুলিশ সপ্তাহের প্রথম দিন সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্যারেডে ভার্চুয়ালি যুক্ত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান যথাযথ স্বাস্থ্যবিধি মেনেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিলেন

বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিলেন। রোববার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২২ সালের পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন তিনি। পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মনে রাখবেন, জাতির পিতার দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়, যা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে, আপনাদের পূর্বসূরিদের রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতাকে সব আঘাত থেকে রক্ষা করতে হবে। ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগেবিস্তারিত পড়ুন
নির্বাচন কমিশন গঠনের আইন সংসদে, ধারায় যা আছে

সার্চ বা অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের জন্য জাতীয় সংসদে বিল বা আইনের খসড়া উত্থাপন করা হয়েছে। খসড়া আইনে সার্চ কমিটির (অনুসন্ধান কমিটি) কাজ সম্পর্কে বলা হয়েছে, এ কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। আইনে বেঁধে দেওয়া যোগ্যতা, অযোগ্যতা অভিজ্ঞতা, দক্ষতা ও সুনাম বিবেচনা করে সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। রোববার (২৩ জানুয়ারি) আইনমন্ত্রী আনিসুল হক খসড়া আইনটি সংসদে উত্থাপনবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারিধার ময়লা আবর্জনায় স্তুপ

স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীরের চারিধারে দীর্ঘদিনের পানিতে জমে থাকা ময়লা আবর্জনায় ভনভন করে মাছি এছাড়াও নিয়মিত পরিষ্কার পরিছন্নতা ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক নজরদারির অভাবে স্বাস্থ্য কমপ্লেক্স আঙ্গিনায় মিলছে পরিত্যক্ত মাদকদ্রব্যের চিহ্ন৷ রবিবার (২৩ জানুয়ারি) সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে দেখা যায়, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারিধারে রয়েছে হলুদ রং এর পুরাতন নড়বড়ে প্রাচীরের যার চারিদিকে ময়লা আবর্জনায় জমে থাকা পানিতে মশা মাছি তো আছেই তার সাথে দুর্গন্ধ ছড়াচ্ছে৷ হাসপাতালের সামনেবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় ভূমিদস্যুর কবলে অসহায় পরিবার, আদালতে মামলা

কলারোয়ার দেয়াড়া গ্রামের প্রভাবশালী ভূমিদস্যু আব্দুল লতিফ, একই গ্রামের অসহায় দরিদ্র মৃত এন্তাজ আলী ও দীন মোহাম্মদের ৮৩শতক জমি জোরপূর্বক ১৯বছর ধরে ভোগদখল করে চাষাবাদ করছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় মৃত এন্তাজ আলীর স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ থেকে নেওয়া ও বাদী আলেয়া খাতুন জানিয়েছেন- জমির মালিক এন্তাজ আলী ও দীন মোহাম্মদ। এদের কাছ থেকে বিগত ২০০১ সালে ঘের করে মাছ চাষ করারবিস্তারিত পড়ুন
আইপিএলে এবার সর্বোচ্চ ভিত্তিমূল্য পাচ্ছেন মোস্তাফিজ-সাকিব

৮ দল থেকে এবারের আইপিএল উন্নীত হয়েছে ১০ দলে। এর মধ্যে ২০১৮ সালের পর এবারই আইপিএলের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখান থেকে ১০টি ফ্রাঞ্চাইজি তাদের স্কোয়াড গঠন করে নেবে। আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের এই মেগা নিলাম। সেই নিলামের লক্ষ্যে এরই মধ্যে ১২১৪ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে ১৭ জন ভারতীয়বিস্তারিত পড়ুন

