বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আইপিএলে এবার সর্বোচ্চ ভিত্তিমূল্য পাচ্ছেন মোস্তাফিজ-সাকিব

৮ দল থেকে এবারের আইপিএল উন্নীত হয়েছে ১০ দলে। এর মধ্যে ২০১৮ সালের পর এবারই আইপিএলের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখান থেকে ১০টি ফ্রাঞ্চাইজি তাদের স্কোয়াড গঠন করে নেবে। আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের এই মেগা নিলাম। সেই নিলামের লক্ষ্যে এরই মধ্যে ১২১৪ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে ১৭ জন ভারতীয়বিস্তারিত পড়ুন

আগুন মুম্বাইয়ে ২০তলা ভবনে, নিহত ৭ জন

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে ভয়াবহ আগুনে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে ২০তলা কমলা ভবনের ১৮তলায় আগুন লাগে। মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বার্তা সংস্থা এএনআই’কে বলেছেন, আবাসিক ভবনটির ছয়জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে মো. আমির হোসেন আকন্দ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে রায়ের বাজার আজিজ খান রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে একটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বোনজামাই রুবেল জানান, আমির বিভিন্ন দোকানে পানি সাপ্লাই করতেন। শুক্রবার রাতে সালাম নামের একজন আমার বাসাবিস্তারিত পড়ুন

বৃষ্টি হতে পারে ৩ বিভাগে

মেঘের আনাগোনা বেড়ে যাওয়ায় রাতের তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। একই সঙ্গে দেশের খুলনা, বরিশাল এবং ঢাকা- দেশের এই তিন বিভাগে হালকা বৃষ্টির পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী কয়েকদিন দেশজুড়েই বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। যদিও শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবারও তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি।বিস্তারিত পড়ুন

৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি লোক অংশ নিতে পারবে না। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অর্ধেক জনবল নিয়ে চলবে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় ৫ বছরের মেয়েকে পুকুরে চুবিয়ে মারেন সৎ মা

সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের লাউতারা গ্রামের ৫ বছরের মেয়ে আফসানা খাতুনকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় তার সৎ মা রোকেয়া খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক রাকিবুল ইসলামের কাছে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রোকেয়া খাতুন। এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) গভীর রাতে তালা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়, ২০২১ সালের ৩০ এপ্রিল বাড়ির পাশের একটি পুকুর থেকে তেতুলিয়া ইউনিয়নের লাউতারাবিস্তারিত পড়ুন

আপাতত ১৫ দিন বাড়ছে না ভোজ্যতেলের দাম

আগামী ১৫ দিনে ভোজ্যতেলের দাম বাড়ছে না। এ বিষয়ে ৬ ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত হবে। দাম বাড়বে না কমবে। বুধবার (১৯ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর আগে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের বড় সুবিধা তাদের ডিউটি স্ট্রাকচার আমাদের চেয়ে কম। আমাদের যেখানে ১৮ থেকে ২০ শতাংশ, সেখানে তারা ৫ শতাংশ দেয়। এসব বিবেচনা করে আমাদের দেখতে হবে। এজন্য আমি ব্যবসায়ীদেরবিস্তারিত পড়ুন

ফিরে পেয়েছি হারানো সম্মান, ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী

৭১ এ যে সম্মান পেয়েছি, আবার ৭৫ এ যে সম্মান হারিয়েছি, সেই সম্মান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারবে না। বুধবার (১৯ জানুয়ারি) ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় গ্র্যাজুয়েটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই কোর্সে আপনারা সামরিক জ্ঞান ও জাতীয়-আন্তর্জাতিক উচ্চতর জ্ঞান লাভ করেছেন। এই জ্ঞান আপনাদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন ও যেবিস্তারিত পড়ুন

চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়ানোর দাবিতে নীলক্ষেত অবরোধ

সরকারি সকল চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি, নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বন্ধসহ চার দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। রোববার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন। এতে আশেপাশের রাস্তা বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানচলাচল ব্যাহত হয়৷ চাকরিপ্রত্যাশীদের অন্য দাবিগুলো হলো: চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা। আন্দোলনকারী রুবেল হোসেনবিস্তারিত পড়ুন

চতুর্থ দিনের মতো চলছে আন্দোলন শাবিপ্রবি শিক্ষার্থীদের

ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির সবার পদত্যাগসহ তিন দফা দাবি ও অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচিতে রয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে রাস্তার উভয়পাশে শিক্ষক-শিক্ষার্থীদের বাস, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যান চলাচল বন্ধবিস্তারিত পড়ুন