মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালায় ৫ বছরের মেয়েকে পুকুরে চুবিয়ে মারেন সৎ মা

সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের লাউতারা গ্রামের ৫ বছরের মেয়ে আফসানা খাতুনকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় তার সৎ মা রোকেয়া খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক রাকিবুল ইসলামের কাছে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রোকেয়া খাতুন। এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) গভীর রাতে তালা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়, ২০২১ সালের ৩০ এপ্রিল বাড়ির পাশের একটি পুকুর থেকে তেতুলিয়া ইউনিয়নের লাউতারা গ্রামের আব্দুল কাদিরের মেয়ে আফসানা খাতুনের (০৫) মরদেহ উদ্ধার করা হয়। সেসময় আফসানা খাতুনের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর ও এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

পরে পুলিশ দীর্ঘ অনুসন্ধানে জানতে পারে আব্দুল কাদির মোড়লের প্রথম স্ত্রী নার্গিস খাতুনের সঙ্গে দাম্পত্য কলহ ও বনিবনা না হওয়ায় ২০২০ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে কাদির মোড়ল ২০২০ সালের ২৬ অক্টোবর একই উপজেলার জেয়ালা গ্রামের রোকেয়া খাতুনকে বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন প্রথমপক্ষের মেয়ে আফসানাকে সহ্য করতে পারতেন না এবং মারপিট করতেন।

এ নিয়ে প্রায়ই রোকেয়া খাতুন তার স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতেন। এক পর্যায়ে রোকেয়া খাতুন (২৩) প্রতিশোধ পরায়ন হয়ে ওঠেন এবং আফসানা খাতুনকে হত্যা করার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় তিনি আফসানা খাতুনকে ২০২১ সালের ৩০ এপ্রিল বাড়ির পাশের পুকুরে গোসল করার নাম করে নিয়ে যান এবং পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে পুকুরে ডুবে শিশু আফসানা খাতুনের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়।

এই ঘটনার কিছুদিন পর রোকেয়া খাতুন নিজেই তার স্বামীর কাছে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন। ঘটনাটি জানতে পেরে কাদির মোড়ল প্রথমে আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা ভিকটিমের ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনা এবং রাবেয়া খাতুনের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক বক্তব্য শোনেন এবং নিশ্চিত হন।

সর্বশেষ আব্দুল কাদির মোড়ল মঙ্গলবার (২০২২ সালের ১৮ জানুয়ারি) তালা থানায় তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুনের (২৩) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার পুলিশ পরিদর্শক (এসআই) প্রীতিশ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক আসামির জবানবন্দি প্রদানের পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিকবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম