Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রী রংপুর বিভাগীয় সদরদপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত ‘রংপুর বিভাগীয় সদরদপ্তর কমপ্লেক্স ভবন’-এর উদ্বোধন করেছেন। রোববার (১৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হয়ে ভবনটির উদ্বোধন করেন তিনি। রংপুর বিভাগীয় সদরদপ্তর কমপ্লেক্সের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারে এসে রংপুর অঞ্চলের মঙ্গা দূর করেছি। ২০১০ সালে আমরা রংপুর বিভাগ করে দেই। এখন উদ্বৃত্ত খাদ্যের অঞ্চল হয়ে গেছে এ রংপুর। এক সময় খাবারের অভাবে মরতেন।বিস্তারিত পড়ুন
বিধিনিষেধ অমান্য করলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান ১১ দফা বিধিনিষেধ অমান্য করলে লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। লকডাউন দিলে দেশেরবিস্তারিত পড়ুন
কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে বুঝবেন যেভাবে

এখন অ্যাকাউন্ট নিরাপদ রাখাই দায় হ্যাকারদের যন্ত্রণায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো। তবে শুধু হ্যাকার নয়, হতে পারে আপনার পরিচিত কেউ গোপনে অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে নিলো। এরপর মাঝে মাঝেই আপনার প্রোফাইলে ঢুকে আপনার ব্যক্তিগত চ্যাট পড়ছে। অথচ আপনি কিছুই জানতে পারছেন না। খুব সহজেই কিন্তু আপনি বুঝে নিতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার অজান্তে কেউ লগইন করেছে কিনা। কোন জায়গা থেকে কোন ডিভাইস থেকে লগইন করা হয়েছিল তাও জেনে নিতে পারবেন।বিস্তারিত পড়ুন
দিনে স্ত্রী গৃহকর্মী সেজে বাসার তথ্য নেন, স্বামী চুরি করেন রাতে

দিনে গৃহকর্মী সেজে বাসায় বাসায় গিয়ে তথ্য নেওয়া স্ত্রীর কাজ। আর সেই তথ্যের ভিত্তিতে দল নিয়ে রাতে চুরি করেন স্বামী। চট্টগ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এ তথ্য পায় পুলিশ। এ ঘটনায় প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সাইফুদ্দীন (৩২), তার স্ত্রী রুমা আক্তার (৩৮) মো. আলমবিস্তারিত পড়ুন
রাজধানীসহ সারাদেশে ‘মাস্ক পরে নামাজে আসুন’ ঘোষণা মসজিদের মাইকে

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণরোধে মুসল্লিদের সকলকে মাস্ক পরে মসজিদে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) জুমার নামাজের আজানের আগে মসজিদ এমন ঘোষণা দেওয়া হয়। রাজধানীর পুরান ঢাকার লালবাগসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে তারাও কয়েকদফা মাইকে মাস্ক পরে মসজিদে যাওয়ার অনুরোধ জানানোর ঘোষণা শুনেছেন। সরেজমিন মসজিদে দেখা গেছে, বিভিন্ন মসজিদের প্রবেশমুখে কমিটির সদস্যরা দাঁড়িয়ে মুসল্লিদের মুখে মাস্ক রয়েছে কি না,বিস্তারিত পড়ুন
রাজধানীতে ইয়াবা-হেরোইন-গাঁজাসহ গ্রেফতার ৭৯

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার ৭৯ জনের কাছ থেকে আট হাজারবিস্তারিত পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে আজ, চ্যাম্পিয়ন বাংলাদেশ নামবে রোববার

সাকিব আল হাসান, বিরাট কোহলি, বাবর আজম, কাগিসো রাবাদাদের উত্তরসূরী উঠে আসার মঞ্চ আলো ঝলমলে হচ্ছে আজ (শুক্রবার)। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর শুরু হচ্ছে। ১৯৮৮ সালে প্রথম আসর মাঠে গড়ানোর পর থেকে পরবর্তী প্রজন্ম গড়ার টুর্নামেন্ট মনে করা হয় এই যুব বিশ্বকাপকে। প্রতিটি আসরই নতুন নতুন তারকার জন্ম দিয়েছে। ক্রিকেটের বড় বড় নাম ‘কলি থেকে ফুল’ হয়ে ফুটেছে এই বিশ্বকাপে পারফর্ম করেই। এবার প্রথমবার যুব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ববিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে বাসে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে তিনজনকে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদেরকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখাবিস্তারিত পড়ুন
১১ দফা বিধিনিষেধ কার্যকর আজ থেকে

করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সরকারের আরোপ করা বিধিনিষেধ আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে। এসময় ১১টি বিধিনিষেধ মেনে চলার কথা বলা হলেও গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত কার্যকর হবে শনিবার (১৫ জানুয়ারি) থেকে। গত সোমবার (১০ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী,বিস্তারিত পড়ুন
বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে শুধু মডার্নার টিকা: স্বাস্থ্য অধিদফতর

করোনার সংক্রমণ রোধে সারাদেশে টিকাদান কেন্দ্রগুলোতে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ হিসেবে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচের লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ ভ্যাকসিনেশনের কার্যক্রমে দেশের সকল পর্যায়ে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ-বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার কোভিড-১৯বিস্তারিত পড়ুন

