বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীসহ সারাদেশে ‘মাস্ক পরে নামাজে আসুন’ ঘোষণা মসজিদের মাইকে

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণরোধে মুসল্লিদের সকলকে মাস্ক পরে মসজিদে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) জুমার নামাজের আজানের আগে মসজিদ এমন ঘোষণা দেওয়া হয়।

রাজধানীর পুরান ঢাকার লালবাগসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে তারাও কয়েকদফা মাইকে মাস্ক পরে মসজিদে যাওয়ার অনুরোধ জানানোর ঘোষণা শুনেছেন।

সরেজমিন মসজিদে দেখা গেছে, বিভিন্ন মসজিদের প্রবেশমুখে কমিটির সদস্যরা দাঁড়িয়ে মুসল্লিদের মুখে মাস্ক রয়েছে কি না, তা দেখছেন।

আজিমপুর নতুন পল্টন এলাকার বাসিন্দা সারওয়ার আলম বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়ছেই। সংক্রমণরোধে সরকার সব সময় মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১১ দফা নির্দেশনা দিয়েছেন। সচেতন মানুষ হিসেবে সবার সরকারি নির্দেশনা মেনে চলা উচিত।

গত বছর অর্থাৎ ২০২১ সালে বছর শুরুর পর তৃতীয় সপ্তাহ পর্যন্ত করোনার সংক্রমণের হার ২ শতাংশের কম ছিল। তবে চলতি বছরের ১৩ জানুয়ারি সংক্রমণের হার ১২ শতাংশ ছাড়িয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বেড়েছে।

দেশে ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২ জনসহ দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৩ জনে। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৮৩ জন ও নারী ১০ হাজার ১৪০ জন।

একদিনে সরকারি ও বেসরকারি ৮৫৩টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৪৮৬টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ২২১ জন।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর