শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে বুঝবেন যেভাবে

এখন অ্যাকাউন্ট নিরাপদ রাখাই দায় হ্যাকারদের যন্ত্রণায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো। তবে শুধু হ্যাকার নয়, হতে পারে আপনার পরিচিত কেউ গোপনে অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে নিলো। এরপর মাঝে মাঝেই আপনার প্রোফাইলে ঢুকে আপনার ব্যক্তিগত চ্যাট পড়ছে। অথচ আপনি কিছুই জানতে পারছেন না।

খুব সহজেই কিন্তু আপনি বুঝে নিতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার অজান্তে কেউ লগইন করেছে কিনা। কোন জায়গা থেকে কোন ডিভাইস থেকে লগইন করা হয়েছিল তাও জেনে নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি এটি নিশ্চিত হতে পারবেন-

> প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করুন।
> তারপর মেনু বারের ডান দিকে উপরে থাকা ড্রপডাউন আইকনে ক্লিক করে সেটিং অপশনে যান।
> সেটিংস অপশনটি ওপেন করলে ফের আরও একটি সেটিংস অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করুন।
> এরপর সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করুন। সেখানে রয়েছে Where you are in।
> ওই অপশনের See all-এ ক্লিক করলেই দেখা যাবে কোন দিন, কখন, কোন ডিভাইস থেকে আপনার প্রোফাইলে ঢোকা হয়েছিল।

এই সহজ টিপসেই আপনি বুঝে নিতে পারবেন আপনার প্রোফাইলে অনুপ্রবেশ হয়েছিল কিনা। যদি হয় তাহলে অতি দ্রুত প্রোফাইল পাসওয়ার্ড পরিবর্তন করুন। এ ছাড়াও আপনার অ্যাকাউন্টে টু-ফেক্টর চালু করে রাখতে পারেন। এতে আপনার পারমিশন ছাড়া কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। চেষ্টা করলেই আপনার কাছে নোটিফিকেশন আসবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান