বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় সম্পত্তি দখল, দোকানঘর ভাংচুর ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়ায় এতিম ভাইজির
সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে দোকানঘর ভাংচুর ও হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন লাঙ্গলঝাড়া গ্রামের মৃত আবেদুল ইসলামের কন্যা আনিকা ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি মাত্র ৪ বছর বয়সেই আমার পিতাকে হারাই। এ কারণে পিতার সমুদয় সম্পত্তি আপন চাচা কবিরুল ও চাচাতো ভাই মোমিনুর ইসলাম ও আমিনুল ইসলাম দেখাশোনা করার নাম করে ভোগদখল করে আসছিলেন।
কলারোয়ার লাঙ্গলঝাড়া মৌজায় ৩৩৯ নং খতিয়ানে ৩৮৫৯ দাগে লাঙ্গলঝাড়া বাজারে পিতার নিজের নামীয় ৩টি দোকানঘর রয়েছে। যেগুলো আমি ভোগদখল করতাম।
উক্ত দোকানগুলো ভাড়া দিয়ে আমি আমার লেখাপড়ার খরচও চালাতাম। কিন্তু সম্প্রতি আমার বিয়ে হয়েছে। পিতার মৃত্যুর পর আমার নানা আমার অভিভাবকের দায়িত্ব নেওয়া পর ওই সময় সম্পত্তির ভাগ চাইলে আমার চাচা কবিরুল বলেছিলেন, আমার
বিয়ের পর আমার পৈত্রিক সম্পত্তি আমাকে বুঝিয়ে দেবেন। অথচ আমার বিয়ের পর যখনই আমি আমার পিতার সম্পত্তির ভাগ চেয়েছি ঠিক তখন থেকেই শুরু হয় আমার উপর চক্রান্ত। আমার চাচা কবিরুলসহ চাচাতো ভাইয়েরা আমার পৈত্রিক সম্পত্তির
ভাগ আমাকে না দিয়ে অবৈধভাবে ভোগদখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে আমার উপর অত্যাচার নির্যাতন করতে থাকেন। ওই তিনটি দোকানঘরও দখলের পায়তারা শুরু
করেন। একপর্যায়ে ভাড়াটিয়াদের আমাকে ভাড়ার টাকা দিতে বাধাগ্রস্থ করেন।

এ নিয়ে একাধিবার স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিসী বৈঠক হলেও তা সমাধান হয়নি। এক পর্যায়ে গত ২৪ ডিসেম্বর ২০২১ তারিখে চাচা
কবিরুল, তার পুত্র মোমিনুর ইসলাম, আমিনুল, আনছার আলীর পুত্র শাহানুর হোসেন, মৃত. মজিদ আলীর পুত্র আলিম, ফজর আলীর পুত্র নাজমুল, ওয়াছেদ দালালের পুত্র মজি, কমলের পুত্র নুর মোহাম্মদসহ কতিপয় ব্যক্তি লাঙ্গলঝাড়া বাজারে আমার দখলীয় তিনটি দোকান থেকে ভাড়াটিয়াদের নামিয়ে দিয়ে ভাংচুর করেন।
খবর পেয়ে সেখানে গেলে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজসহ খুন জখমের হুমকি প্রদর্শন করে আমাকে তাড়িয়ে দেন চাচা কবিরুল ও তার সহযোগিরা।

তিনি আরো বলেন, দীর্ঘদিনপর যখনই পিতার সম্পত্তির ভাগ চেয়েছি তখনই চাচার সাথে বিরোধের সৃষ্টি হয়েছে। আমার পিতার সম্পত্তি অবৈধভাবে ভোগদখলের
উদ্দেশ্যেই আমার চাচা এধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন।এমনকি আমার স্বামী ও মা সহ শ্বশুরের পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানিসহ খুন জখমের হুমকি
ধামকি প্রদর্শন করে যাচ্ছেন আমার চাচা কবিরুল।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার (আনিকার) মত এতিমের সম্পত্তি ফাঁকি দেওয়ার চেষ্টাকারী চাচা কবিরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে
সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব