বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকার ২ সমর্থকের হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বত্বরা

শার্শায় আবারো নির্বাচনী সহিংসতায় নৌকার প্রতীকের ২ সমর্থককে দুর্বত্বরা পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টায় শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হয়েছে।

শার্শা থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার সময় শার্শার রুদ্রপুর গ্রামের বৌ বাজার এলাকায় নৌকা প্রতিকের সমর্থক নাজমুল হোসেন (৩০) ও জাহান আলী (২৬) নামে ২যুবক একটি দোকানে বসে ছিলেন। এ সময় একই গ্রামের কুখ্যাত সন্ত্রাসী আরশাদ আলী (আনারস মার্কার সমর্থক)র নেতৃত্বে ইসতিয়াক, আব্দুল্লাহ, হৃদয়, কবির, ইয়াছিন, জসিম, নাছিম ও তাজ তাদের উপর লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নাজমুল হোসেনের হাত ও পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। তারা শার্শার কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেনের পৌষ্য সন্ত্রাসী বলে এলাকাবাসি জানান।

এ সময় আহতদের আর্তচিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ২জন গুরুতর আহত অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী রয়েছে।

এ ব্যাপারে নাজমুল হোসেনের মা রোকেয়া খাতুন বাদী হয়ে বুধবার সকালে শার্শা থানায় একটি এজাহার দাখিল করেছেন।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী