Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেনাপোলের সাদিপুর এলাকা থেকে ফেনসিডিলসহ ৩ ব্যক্তি আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৪৪৭ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ জানুয়ারী) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর খেয়াঘাটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কাগমারী (এ/পি সাং-ভবেরবেড়) গ্রামের মৃত আহম্মেদ খাঁর ছেলে শাহ আলম (৪০), একই এলাকার শাহ আলমের ছেলে আরজু ইমরান (১৯) ও বড় আচঁড়া গ্রামের মৃতঃ মঞ্জুরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (২৭)। পুলিশ জানায়, মাদক পাচারের গোপনবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল শিক্ষক মোস্তাফিজুরের পিতার ইন্তেকাল

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী মুন্সী আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের পিতা মো. রত্তন হাওলাদার ৭ জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যা ৬.৪৫ টায় ইন্তেকাল করেন।তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত রোগে ভুগতেছিলেন।মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৮১ বছর। ৮ জানুয়ারী (শনিবার) সকাল ১১.৩০ টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন ক্বারি আঃ কাদের মুসুল্লি।বিস্তারিত পড়ুন
দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সেটিই আমি চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সেটিই আমি চাই।’ আজ রবিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন। সেখানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা দিয়ে যাচ্ছি। ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করে রেখেছি। সবাইকে অনুরোধ করবো, ভয় না পেয়ে টিকাটা নিয়ে নিন। টিকাবিস্তারিত পড়ুন
শিশুদেরও টিকা দেওয়া হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে কম বয়সী শিশুদেরও টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টে শিশুদের ঝুঁকি বেশি। তাই ১২ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে আরও কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। রোববার (৯ জানুয়ারি) দেশের আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যাবিশিষ্ট ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি (ভয়বিস্তারিত পড়ুন
নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড

নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও সালামী গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত। (৯জানুয়ারি) রবিবার সকাল ৮:৩০ মিনিটের সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এসময় সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, সরকারিবিস্তারিত পড়ুন
স্বর্ণের দাম কমেছে বিশ্ববাজারে

স্বর্ণের দাম কমেছে বিশ্ববাজারে। টানা তিন সপ্তাহ বাড়ার পর স্বর্ণের দাম কমলো। অবশ্য টানা তিন সপ্তাহ বাড়ার আগে টানা চার সপ্তাহ স্বর্ণের দাম কমেছিল। স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহজুড়ে কমেছে রূপার দাম। সেই সঙ্গে কমেছে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দামও। গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ। রূপার দাম কমেছে ৩ দশমিক ৯২ শতাংশ এবং প্লাটিনামের দাম কমেছে দশমিক ৭৩ শতাংশ। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসেবিস্তারিত পড়ুন
দুই আদিবাসী স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে দুই আদিবাসী স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি সোলায়মান হোসেন ওরফে রিয়াদকে (২২) গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৮ জানুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর রাতে হালুয়াঘাট এলাকায় স্কুলপড়ুয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ শনিবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিতবিস্তারিত পড়ুন
মুজিব বর্ষের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ঘোষিত মুজিববর্ষের সময় বাড়ানো হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত। সম্প্রতি মুজিববর্ষের সময়কাল এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ ও ‘জাতীয় বাস্তবায়ন কমিটি’র মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চবিস্তারিত পড়ুন
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার কন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের দাবি, নিহত দুজনেই পথচারী। তবে প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ট্রাফিক মতিঝিল বিভাগের মতিঝিল এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, সকাল সাড়ে নয়টার দিকেবিস্তারিত পড়ুন
শার্শায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

যশোরের শার্শায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সন্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর উদ্যোগে ৫শ’ অসহায় ও দুস্থ্য পরিবারের কম্বল বিতারণ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান। শুক্রবার (৭ জানুয়ারী) সকাল ১০টায় শার্শা উপজেলা সদরে এ কম্বল বিতরন করা হয়েছে। এ সময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ভাইসবিস্তারিত পড়ুন

