রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতি শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ শুক্রবার সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসকবিস্তারিত পড়ুন

রাজধানীর গ্রিন রোডে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

রাজধানীর গ্রিন রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আর এস টাওয়ার নামে ১৪তলা ওই ভবনের পাঁচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি বলেন, রাজধানীর গ্রিন রোডের আর এস টাওয়ারের পাঁচতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউটি কাজ করছে।’ তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণবিস্তারিত পড়ুন

চট্টগ্রামের হাটহাজারীতে কিশোরী ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইব্রাহীম হোসেন পারভেজ (৩৫) নামে এক জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ইব্রাহীম সম্পর্কে ওই কিশোরীর সৎ বাবা। ইব্রাহীম হাটহাজারীর ফটিকা এলাকার মৃত নূর ইসলামের ছেলে। শুক্রবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম র‌্যাব জানায়, গতকাল (বৃহস্পতিবার) তাদের কার্যালয়ে এক নারী অভিযোগ করেন, প্রথম স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে। সেই সংসারে তাদের এক কন্যা সন্তান রয়েছে, যে বর্তমানে দশম শ্রেণির ছাত্রী। স্কুল বন্ধ হওয়ার কয়েকদিন আগে তারবিস্তারিত পড়ুন

বাংলামোটরের রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বাংলামোটর রাহাত টাওয়ারের (যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টার) আগুন লেগেছে ১১ তলায়। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট কাজ করলেও পরে আরও দুই ইউনিট বাড়ানো হয়। এখন আগুন নিয়ন্ত্রণে মোট ১১ ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানোবিস্তারিত পড়ুন

রাজধানীতে স্বামীর সঙ্গে অভিমানে ‘আত্মহত্যা’ গৃহবধূর

রাজধানীতে বিউটি আক্তার (২২) নামে মৃত্যু হয়েছে এক গৃহবধূর। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি তার স্বামীর। বুধবার (৫ জানুয়ারি) ভাটারায় ছোলমাইদ এলাকায় রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই গৃহবধূর স্বামী চান মিয়া বলেন, আমি পেশায় একজন রিকশাচালক। রিকশা চালিয়ে বাসায় এসে স্ত্রীর কাছে খাবার চাই। এসময় স্ত্রী তরকারি রান্না করার সময় পুড়িয়ে ফেললে আমিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চেয়ারম্যান হলেন আ.লীগ ৯, বিদ্রোহী ৪, জামায়াত ২, বিএনপি ১

সাতক্ষীরায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আ.লীগ ৯, বিদ্রোহী ৪, জামায়াত ২, বিএনপির ১ জন প্রার্থী। বেসরকারি ফলাফলে সাতক্ষীরার তিনটি উপজেলার ১৬টি ইউনিয়নে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন, আশাশুনি উপজেলার দরগাহ্পুরে শেখ মিরাজ আলী(আ.লীগ), কাদাকাটি ইউনিয়নে দীপঙ্কর কুমার সরকার(আ.লীগ), খাজরা ইউনিয়নে শাহনেওয়াজ ডালিম(আ.লীগ), বুধহাটায় মাহবুবুল হক(আ.লীগ), আশাশুনি সদরে এসএম হোসেনুজ্জামান(আ.লীগ), শ্রীউলা ইউনিয়নে দীপঙ্কর বাছাড়(বিদ্রোহী), বড়দলে জগদীশ চন্দ্র সানা(বিদ্রোহী), কুল্যায় ওমর সাকি ফেরদৌস (বিদ্রোহী), আনুলিয়ায় রুহুল কুদ্দুস (বিএনপি), শোভনালীতে আবু বকর সিদ্দিক(জামায়াত), প্রতাপনগরেবিস্তারিত পড়ুন

হাত-পা বেঁধে ১০ বছরের শিশুকে ধর্ষণ করলো ৫০ বছরের বৃদ্ধ

চট্টগ্রামের খুলশীতে হাত-পা বেঁধে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মোতালেব (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গত ২ জানুয়ারি গ্রেফতার মোতালেব প্রতিবেশী ১০ বছরের এক শিশুকে একা বাড়িতে দেখতে পান। এরপর প্রথমে ওই শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ করেন অভিযুক্ত ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে খুলশীবিস্তারিত পড়ুন

ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ গোদারাঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) সকালে ধলেশ্বরী নদীর ওপারে কেরানীগঞ্জ যাওয়ার পথে লঞ্চের ধাক্কায় এই ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ থেকে ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জনিয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শীতের সকালে কুয়াশায় ঢাকা ছিল চারদিক। ওই সময় অন্তত ১৫ থেকে ২০ যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি ধর্মগঞ্জঘাট থেকে ওপারে যাচ্ছিল। এ সময় বরিশালবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নে একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গণমাধ্যমের একটি গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার (৫ জানুয়ারি) সকালে আহলা করলডেংগা ইউনিয়নের আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আহলা করলডেঙ্গা ইউনিয়নের তিনটি কেন্দ্রে ঝামেলা হচ্ছে। ওইসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। মোবাইল ফোন বন্ধ পাওয়ায়বিস্তারিত পড়ুন

টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটেই এটি বাংলাদেশের প্রথম জয়। টাইগারদের এমন জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় বুধবার ভোরে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পায় মুমিনুলবাহিনী। কিউইদেরবিস্তারিত পড়ুন