রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

প্রধানমন্ত্রী বাণিজ্যমেলার উদ্বোধন করলেন

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২২ আমাদের সক্ষমতার বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন ও আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য-২০২২ ঘোষণা করে এ আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে এসে প্রতিটি পণ্য বেসরকারিভাবে উন্মুক্ত করে দেই। এমনকী মোবাইল ফোন বেসরকারিভাবে উন্মুক্ত করে দেই। কম্পিউটার শিক্ষা দেওয়া ও ব্যবহারের উদ্যোগ আমরা নিয়েছিলাম। আমাদের দেশটা যেন শিল্প-বাণিজ্যে এগিয়ে যেতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রীতি ভলিবল ম্যাচে গোয়ালচাতরকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় ৩ সেটের প্রীতি ভলিবল ম্যাচে গোয়ালচাতর ভলিবল দলকে ২-১ গেমে হারিয়েছে স্বাগতিকরা। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে কলারোয়া ফুটবল মাঠের ভলিবল কোর্টে অনুষ্ঠিত ম্যাচে প্রথম সেটের গেম দেয় কলারোয়া ভলিবল দল। দ্বিতীয় সেটে অতিথি দল কেড়াগাছির গোয়ালচাতর জয়লাভ করে। তৃতীয় ও ফাইনাল সেটে অতিথি দলকে পরাজিত করে কলারোয়া ভলিবল দল ২ বাই ১ গেমে জয়লাভ করে। ম্যাচ পরিচালনা করেন মেহেদি হাসান ফাহিম। উভয় দলে হৃদয়, পাপন, জুয়েল, সাইদুর, জিসান, আজম, রনি,বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে বাস উল্টে ভ্যানকে চাপা, নিহত ৪

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফর রহমান। তিনি বলেন, ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জেরবিস্তারিত পড়ুন

এক লাখ ৮৩ হাজার শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এছাড়া এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৯ হাজার ৫৩০ জন, রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৫০৯ জন, কুমিল্লায় ১৪ হাজার ৬২৬ জন, যশোর বোর্ডে ৪৬১ জন, চট্টগ্রামে ১২ হাজার ৭৯১ জন, বরিশালে ১০ হাজার ২১৯ জন, সিলেটে ৪ হাজার ৮৩৪ জন,বিস্তারিত পড়ুন

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৯৩.৫৮ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গণভবনবিস্তারিত পড়ুন

আজকের শিক্ষার্থীরাই সোনার বাংলা গঠনের সোনার মানুষ হবে : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের জন্য আজকের শিক্ষার্থীরা সোনার মানুষ হবে। এজন্য তাদের সেভাবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ২০২২ শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটা প্রত্যেক শিক্ষার্থীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলাফল ঘোষণা পাশাপাশি নতুন বছরেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আজ দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

কলারোয়ায় ২দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন হবে আজ ৩০ ডিসেম্বর। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ওই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। উদ্বোধণী অনুষ্ঠানে স্বাগতবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেপ্তার

কালিগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর ফয়েজ আলী গাজীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এর আগে বুধবার সকালে ফয়েজ আলী গাজীর বিরুদ্ধে তার ছেলে জাহিদ হাসান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ফয়েজ আলী গাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরের মৃত আব্দুল জব্বার গাজীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, প্রায় একবছর পূর্বে উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের ফয়েজবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ঝালাই করার সময় মাইক্রোবাসসহ লেদে আগুন

ঝালাই করার সময় তেলের ট্যাঙ্কিতে আগুন লেগে মাইক্রোবাস ও লেদ কারখানা পুড়ে গেছে। বুধবার দুপুর একটার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর কালিগঞ্জ চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মুক্তিযোদ্ধা মনির আহম্মেদ এর ছেলে সাব্বির আহম্মেদ জানান, সাড়ে চার মাস আগে র‌্যাব এর কাছ থেকে ১৫ লাখ টাকায় একটি মাইক্রেবাস (এল-৩০০ মিটসুবিশি হাইয়েক্স) নিলামে কেনেন। ট্যাঙ্কি থেকে তেল পড়ার কারণে ঝালাই করার জন্য গাড়িটি বুধবার দুপুর একটার দিকে উত্তরবিস্তারিত পড়ুন

বুস্টার ডোজ শুরু হচ্ছে চট্টগ্রামেও

করোনাভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধে রাজধানীর পাশাপাশি চট্টগ্রামেও টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পটিয়া ও কর্ণফুলী উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে প্রত্যেক উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে গতকাল (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পেয়েছি। আজ (মঙ্গলবার) দুই উপজেলায় কার্যক্রম শুরু হচ্ছে। ধীরে ধীরে অন্য উপজেলায়ও চালু হবে। তিনি আরও বলেন, শুরুতে ৬০ বছরের ঊর্ধ্বেবিস্তারিত পড়ুন