Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বুস্টার ডোজ শুরু হচ্ছে চট্টগ্রামেও

করোনাভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধে রাজধানীর পাশাপাশি চট্টগ্রামেও টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পটিয়া ও কর্ণফুলী উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে প্রত্যেক উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে গতকাল (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পেয়েছি। আজ (মঙ্গলবার) দুই উপজেলায় কার্যক্রম শুরু হচ্ছে। ধীরে ধীরে অন্য উপজেলায়ও চালু হবে। তিনি আরও বলেন, শুরুতে ৬০ বছরের ঊর্ধ্বেবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনে সক্ষম বাংলাদেশ: মেয়র আতিকুল

বাংলাদেশের আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ভলিবল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। গ্রাম-গঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত ভলিবলপ্রেমী মানুষ রয়েছে। বাংলাদেশের সার্বিক বিষয়ে উন্নতি হওয়ায় যে কোনো সময় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের। এটি আমরা করে দেখিয়েছি। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) বার্ষিকবিস্তারিত পড়ুন
বাঙালি জানে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় কিভাবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাঙালি জাতি বিজয়ী জাতি, তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদবুদ্ধ করে, প্রেরণা জোগায়। বঙ্গবন্ধুর ভাষণবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা: মৃত্যু বেড়ে ৪

নারায়ণগঞ্জের রেলগেট এলাকায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় আহত মিসবাহ উদ্দিন (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। নিহতের ছেলে মো. শাহরিয়ার মাহমুদ শিশির বলেন, আমার বাবা নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন। ছুটি শেষে আনন্দ পরিবহনের ওই বাসে করে বাসায় ফিরছিলেন। পথে তাদের বহনকারী বাসে ট্রেনেরবিস্তারিত পড়ুন
চাঁদা আদায় নিয়েই কক্সবাজারে নারী পর্যটক অপহরণ, ধর্ষণ

পর্যটন নগরী কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূলহোতা ও প্রধান আসামি মো. আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, গ্রেফতার আশিক ও তার সহযোগীরা ওই নারী ও তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে লাবণী বিচ এলাকার রাস্তা থেকে তাকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়। আশিকুল ইসলাম ওই নারীকে ধর্ষণ ও জিয়া গেস্ট ইন হোটেলে আটক করে রেখেবিস্তারিত পড়ুন
‘মেসি মানুষ নয়, মানুষের মধ্যে সেরা রোনালদো’

ফুটবল বিশ্বে গত এক যুগের বেশি সময় ধরে চলছে একটি প্রশ্ন, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? দুজনের মধ্যে সেরা কে? একেক ফুটবল বিশারদের চোখে এগিয়ে একেকজন। কেউ বলেন মেসির কথা, কারও ভোট পড়ে রোনালদোর পক্ষে। এই আলোচনা কিংবা তর্কে নিজের মত দিলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে। যিনি বার্সায় নাম লেখানোর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ফলে মেসি ও রোনালদো দুজনেরই সতীর্থ হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে পিকের।বিস্তারিত পড়ুন
আজ প্রধানমন্ত্রী দেশে ফিরছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপে তার প্রথম ছয় দিনের দ্বিপক্ষীয় সফর শেষে আজ সোমবার স্বদেশের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট মালদ্বীপের স্থানীয় সময় দুপুর ১টায় ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটির বাংলাদেশ সময় সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র আমন্ত্রণে গত ২২ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছান। ২৩ ডিসেম্বর তার সফরের দ্বিতীয় দিন যোগ্য স্বাস্থ্য পেশাদারদেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার কুশোডাঙ্গায় ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রচার মিছিল ও পথসভা

কলারোয়ার কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রায়টা নতুন বাজারে প্রচার মিছিল শেষে বাজারের প্রানকেন্দ্রে পথসভা অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলে অসংখ্য কর্মী- সমর্থকদের উপস্থিতিতে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, উন্নয়নের প্রতিক নৌকা সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। পথসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগ নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় একই পরিবারের ১০ সদস্য সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন! দোয়া প্রার্থনা

কলারোয়ায় শিশু সহ একই পরিবারের ১০ সদস্য সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সকলেই সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা কারাবন্দী হাবিবুল ইসলাম হাবিবের পরিবারের সদস্য। পারিবারিক ভাবে জানা যায়, শুক্রবার(২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান শেষে মহেন্দ্র যোগে কলারোয়ায় আসার পথে পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসার সামনে দ্রুত গতিতে আসা এক মটরসাইকেলের ধাক্কায় যাত্রীবাহি মহেন্দ্রটি রাস্তার ধারে খাদে পড়ে যায়। এ সময় শিশু সহ আহতরা হলেন -রজিবুলবিস্তারিত পড়ুন
হাসপাতাল ছেড়ে কাজে ফিরলেন ওবায়দুল কাদের

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৬ ডিসেম্বর) চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে সরাসরি সচিবালয়ে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করে বলেন, মন্ত্রী মহোদয় ১২ দিন পর আজ সকাল ১০টার কিছুক্ষণ আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের হন। সেখান থেকে সরাসরি সচিবালয়ে এসে পৌঁছান সোয়া ১০টায়। মন্ত্রী সচিবালয়ে এসে ঢাকারবিস্তারিত পড়ুন

