রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শুভ বড়দিন আজ

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে (২৫ ডিসেম্বর) বেথলেহেমে জন্মগ্রহণ করেন বলেই তার অনুসারী খ্রিস্ট ধর্মাবলম্বীরা দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করবেন। এবিস্তারিত পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে অগ্নিকাণ্ড, দুজন দগ্ধসহ চার শ্রমিক আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন দগ্ধসহ চার শ্রমিক আহত হয়েছেন। দগ্ধরা হলেন—সোহেল রানা ও জাহিদ হাসান। আহতরা হলেন- ফিরোজ ও মিজানুর রহমান। তাদের চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শীতলপুরে অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা করে কুমিরা ফায়ার স্টেশনের একটিবিস্তারিত পড়ুন

নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে রাত অনুমান ১১ টার সময় গোঁপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানাধীন নোয়াগ্ৰাম এলাকার মোঃ নাজমুল ইসলামের বসত বাড়িতে মাদকদ্রব্য (গাঁজা) কেনা বেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার) এর নির্দেশ পুলিশ পরিদর্শক ওসি ডিবি সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে এসআই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স এ এস আই মোঃ বিপ্লব শেখ, কনস্টেবল মোঃ মিন্টু নন্দী,শিবলী, ইব্রাহিম, হাসিবুরবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় সাংবাদিক সালাউদ্দিন বাবুর নানার ইন্তেকাল ও দাফন সম্পন্ন

শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের সাংবাদিক ও দৈনিক সমাজের কন্ঠ এর প্রতিনিধি মোঃ সালাউদ্দিন বাবুর নানা মোঃ তক্কেল আলী সরদার (৭৫) নামে এক ব্যক্তি মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি, ওয়া ইন্না ইলাহি রাজিউন। শুক্রবার (২৪ ডিসেম্বর ) রাত দুই (২) টার সময় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। মৃত, তক্কেল আলী সরদার, সাংবাদিক সালাউদ্দিন বাবুর নানা, ও বেলতলা বাজারে হোটেল ব্যবসায়ী মোঃ রফিকুলবিস্তারিত পড়ুন

লঞ্চে আগুন: তদন্তে মন্ত্রণালয়ের ৭ সদস্যের কমিটি

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। কমিটিতে মন্ত্রণালয়ের যুগ্মসচিব তোফায়েল আহমেদকে আহ্বায়ক এবং উপসচিব আমিনুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। এই কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধদপ্তর, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধিকে রাখা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত কমিটিকে আগামী তিনবিস্তারিত পড়ুন

পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগি করতে হবে সব দেশকে: প্রধানমন্ত্রী

বিশ্বের কোনো দেশ কখনো একা একা চলতে পারে না। বিচ্ছিন্নভাবে উন্নতি করা সম্ভব নয়। কোভিড-১৯ মহামারি সবাইকে শিখিয়েছে যে, প্রতিটি দেশ পরস্পর নির্ভরশীল। উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ বিশ্বের স্বার্থে সব দেশকে পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগি করতে হবে। মালদ্বীপের জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় দেশটির সরকারি ও বেসরকারি খাতকে পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশের উন্নয়ন অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন। বাংলাদেশের সরকারপ্রধান বলেন, আমি আশা করি আমাদের (বাংলাদেশ-মালদ্বীপ) উষ্ণবিস্তারিত পড়ুন

কলারোয়া থানায় বিদায়ী ওসি’র স্থলাভিষিক্ত হলেন নবাগত ওসি নাসির উদ্দিন মৃধা

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের স্থলাভিষিক্ত হলেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় থানা চত্বরে বিদায় ও নবাগত ওসি’র সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া থানার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের সদর সার্কেল অফিসার মীর আসাদুজ্জামান। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদায়ী ওসি মীর খায়রুল কবির, নবাগত ওসি নাসির উদ্দিন মৃধা, ওসি (তদন্ত) হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোটাধিকার বাতিল হতে পারে স্বপনের

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে মেসার্স মেরিন অ্যাসোসিয়েটস এর স্বত্বাধিকারী লাইসেন্স’র ৫১ ভাগের অংশিদার মিসেস জেবউন নেছা এবং তার ব্যবসায়ীক পার্টনার ৪৯ ভাগের অংশিদার শেখ এজাজ আহমেদ স্বপন’র মধ্যে আগামী ১১ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোধিকার দ্বন্দ নিয়ে শুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশিনার আলহাজ্ব এইচ.এম আরাফাত ও সদস্য অলিউর রহমান উভয় পক্ষের কাগজ-পত্রাদি পর্যালোচনা করে মেসার্স মেরিন অ্যাসোসিয়েটস এর স্বত্বাধিকারীবিস্তারিত পড়ুন

তালা উপ-শহরকে সমন্বিত বজর্য ব্যবস্থাপনা কৌশলের আওতায় আনতে আমরা বন্ধু’র স্মারকলিপি

তালা উপ-শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমন্বিত বজর্য ব্যবস্থাপনা কৌশলের আওতায় আনতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমরা বন্ধু’র সদস্যরা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্যরা তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এসময় আমরা বন্ধুবিস্তারিত পড়ুন

তালায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী তহবিল হতে শীতার্তদের মাঝে সাতক্ষীরা তালায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তালা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে গরীব ও অসহয় ৪৭০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম। প্রধানবিস্তারিত পড়ুন