সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালা উপ-শহরকে সমন্বিত বজর্য ব্যবস্থাপনা কৌশলের আওতায় আনতে আমরা বন্ধু’র স্মারকলিপি

তালা উপ-শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমন্বিত বজর্য ব্যবস্থাপনা কৌশলের আওতায় আনতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমরা বন্ধু’র সদস্যরা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্যরা তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এসময় আমরা বন্ধুবিস্তারিত পড়ুন

তালায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী তহবিল হতে শীতার্তদের মাঝে সাতক্ষীরা তালায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তালা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে গরীব ও অসহয় ৪৭০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম। প্রধানবিস্তারিত পড়ুন

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান

সাতক্ষীরা তালায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমরা বন্ধু’র উদ্যোগে মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০ জন নানা বয়েসী মানুষের মাঝে এ শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকাত,আমরা বন্ধু পরিবারের সদস্য,তাপস সরকার, প্রান্ত,অঘ্য,রাজা প্রমুখ। উপহার পেয়ে তানজিলা বলেন, আমি খুব আনন্দিত যে আমি কম্বল পেয়েছি। আমরা বন্ধু পরিবারকে ধন্যবাদ। এবিষয়ে আমরাবিস্তারিত পড়ুন

ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

পুরান ঢাকার ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গেবিস্তারিত পড়ুন

বাড়তে পারে শীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাতের তাপমাত্রা সামান্য কমে শীত বাড়তে পারে। পৌষের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিলেও দুদিনের ব্যবধানে তা কেটে যায়। এই পরিপ্রেক্ষিতে আবারও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে সামান্য বেড়ে হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রিবিস্তারিত পড়ুন

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচে শেষ দিকে পার্থক্য গড়ে দিলেন আনাই মোগিনি। ১-০ গোলের ব্যবধানে শিরোপা উৎসবে মাতল বাংলাদেশ। একের পর এক আক্রমণে গোটা ম্যাচে ভারতের রক্ষণের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছে মারিয়া মান্দা। তবে গোলের দেখা মিলছিল না। সেই আক্ষেপ ‍জুড়াতেই কিনা এলো দেখার মতো এক গোল। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে।বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম শহীদ মিনারে মুশতারী শফীর মরদেহ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চট্টগ্রামের শহীদ মিনারে রাখা হয়েছে একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফীর মরদেহ। বুধবার (২২ ডিসেম্বর) সকালে নগরের এনায়েত বাজারের বাসা থেকে তার মরদেহ শহীদ মিনারে আনা হয়। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করে চট্টগ্রাম নগর পুলিশের একটি চৌকস টিম। এরপর থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে বরেণ্য এই নারীর মরদেহ নেওয়া হবে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে।বিস্তারিত পড়ুন

রাজধানীর মুগদায় রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকার একটি টিনশেড বাসা থেকে মো. মাসুম (৩০) নামের এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুগদা থানা পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে মুগদা মান্ডা এলাকার একটি টিনশেড বাসায় বাসের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী আজ মালদ্বীপ যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে ৬ দিনের সরকারি সফরে আজ মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।’ বিমানটি স্থানীয় সময় বেলা ৩টায় মালে পৌঁছাবে। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। শেখ হাসিনার মালদ্বীপ সফরকালেবিস্তারিত পড়ুন

আশাশুনির বুধহাটায় চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

আশাশুনির বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেমের নির্বাচনী শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চাপড়াস্থ নির্বাচনী কার্যালয় থেকে চার শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু হয়ে বুধহাটা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে চাপড়া বাস স্টান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত অধ্যাপক আছাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করেবিস্তারিত পড়ুন