রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বড়দিন-থার্টি ফার্স্ট নাইট সীমিত আকারে আয়োজনের নির্দেশ

করোনা পরিস্থিতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) ও ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে বা থার্টি ফার্স্ট নাইটের (৩১ ডিসেম্বর) আয়োজন স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সীমিত আকারে করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি/মহাসচিবের কাছে এ নির্দেশনার চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, প্রতি বছর খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ‘শুভ বড়দিন’বিস্তারিত পড়ুন

বাড্ডায় গাড়িচাপায় নিহত একজন

রাজধানীর হাতিরঝিল থানার মেরুল বাড্ডা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় চন্দ্রমোহন (৫৫) নামে নিহত হয়েছেন এক ব্যক্তি। সোমবার (২০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শিপন জানান, আমরা মেরুল বাড্ডা এলাকায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, আশপাশের মানুষের কাছে জানতে পারি নিহত ব্যক্তির নামবিস্তারিত পড়ুন

‘খাল খননে’ চট্টগ্রামে হেলে পড়লো দুই ভবন

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় দুটি ভবন হেলে পড়েছে।ভবন দুটি থেকে বাসিন্দারা সরে যেতে শুরু করেছেন। সোমবার রাতে খাল খননের কাজ করার সময় ভবন দুটি হেলে পড়ে। সদরঘাট থানার এসআই রনি তালুকদার জানান, সদরঘাট থানাধীন মাঝিরঘাট স্ট্যান্ড রোডসংলগ্ন পার্বতী ফকিরপাড়া এলাকায় গুলজার খালসংলগ্ন তিনতলা ও দোতলা ভবন দুটি হেলে পড়েছে। এর পাশে একটি মন্দিরও ঝুঁকিতে পড়েছে। তিনি বলেন, রাত ১০টার দিকে ভবন হেলে পড়ার সংবাদ পাই। ভবন দুটির পাশের ড্রেনের কাজ চলার কারণেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সরকারি হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা নির্বাহী একাদশ বনাম সূধি একদাশের মধ্যে প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে নির্বাহী একাদশ ৪-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতয়ার্ধে সূধী একাদশ পর পর ৩টি গোল করে প্রতিপক্ষকে চাপের মুখে ফেলে। পরে ইউএনও একাদশ আবারও ২টি গোল করে জয়ের জন্য কিছুটা হালকা হলেও সূধিবিস্তারিত পড়ুন

বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক অরুন ব্যানার্জীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক অরুন ব্যানার্জীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ। সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুন ব্যানার্জির ন’ভাই ল’ কলেজের শিক্ষক বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুন ব্যানার্জী মারা গেছেন। রাবিবার বেলা ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্যধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একবিস্তারিত পড়ুন

নড়াইলে বহিষ্কৃত আওয়ামী লীগের নেতা ভূমিদস্যুর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রামের চিহ্নিত ভূমিদস্যু উৎপল বিশ্বাসের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন হয়েছে। রবিবার ( ১৯ ডিসেম্বর) বিকালে বীড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এ সাংবাদিক সম্মেলন হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন শরৎ বিশ্বাসের ছেলে দিলিপ বিশ্বাস। তিনি বলেন, আর,এস খতিয়ানের ৬২০ নং খতিয়নের ৪৬৩ দাগে ৮৫ শতক জমি শরিকনা মতে এলাকাবাসী ও সর্ব সাধারনের জানামতে সু- দীর্ঘ কাল যাবৎ ভোগদখল করে আসছিলাম। ইতিমধ্যে আমার নিজ গ্রাম ভূমিদস্যুবিস্তারিত পড়ুন

রাজধানীতে এক রাতে প্রবাসীর স্ত্রীসহ তিনজনের আত্মহত্যা

রাজধানীর পৃথক এলাকায় এক প্রবাসীর স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনই আত্মহত্যা করেছেন বলে তাদের স্বজনরা দাবি করেছেন। শনিবার রাতেই রাজধানী রামপুরা, পল্টন ও মুগদা এলাকায় এই পৃথক ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- রামপুরায় বসবাসরত রিনভি আক্তার (২৩), মুগদার বিদ্যুৎ (১৮) ও শান্তিনগরের সাদিয়া ইসলাম (১৬)। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে তাদের মৃত্যু হয়। ওই তিনজনকেই অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিস্তারিত পড়ুন

ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি মানুষের ভাগ্যকেও খুন করেছে : টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্বাধীনতা বিরোধী ‘ক্ষুদ্র অপশক্তি-চক্রের’ গুটিকয়েক ঘাতক শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি,তারা এ দেশের মানুষের ভাগ্যকে খুন করেছে। তিনি বলেন, ২০২১ সালে উন্নয়ন-অগ্রগতির ধারায় বাংলাদেশ সাফল্যের যে জায়গায় পৌঁছেছে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দুই-দশক আগেই অর্থাৎ ২০০০ সালের মধ্যে সেখানে পৌঁছে যেত। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলা একাডেমির শাহ আব্দুল করিম মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর রাষ্ট্র-সৃষ্টি বিপ্লব: স্বাধীনতার ৫০ বছরে অগ্রগতিবিস্তারিত পড়ুন

দিনাজপুরে বাসের চাপায় ভ্যানের চালকসহ নিহত-২

দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের বাসচাপায় ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফুলবাড়ী উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে জহুরুল ইসলাম ভ্যানচালক ছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এতথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সকালেবিস্তারিত পড়ুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাতক্ষীরায় পঙ্গু ও অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতারণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় ৩৫০ জন দুঃস্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ডিসেম্বর) সকাল ১০ টার সময় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র ব্যক্তিগত অর্থায়নে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্যতিক্রমী ও মহতী এ আয়োজনে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন