রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে নাশকতার পরিকল্পনায় ককটেল বিস্ফোরণ: মামলা

নাশকতার উদ্দেশ্যে বহন করা ককটেল বিস্ফোরণে উড়ে গেছে আওয়ামী লীগ নেতার হাত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ জনের নামে মামলা করেছে। প্রধান আসামিকে আটকের পর গত বৃহস্পতিবার বিকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা মোল্যা (৪০) গত ৭ই নভেম্বর নিজের জ্যাকেটে বহন করা ককটেল বিস্ফোরণে হাত উড়ে গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেবিস্তারিত পড়ুন

উন্নত দেশেও মধ্যযুগীয় আচরণ করা হয় নারীর প্রতি: পরিকল্পনামন্ত্রী

নারীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত্নশীল। শেখ হাসিনার কল্যাণে শত শত নারী নেতৃত্ব গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, তবে সততার সঙ্গে বলতে চাই। তথাকথিত উন্নত দেশেও বঞ্চনা আছে নারীদের প্রতি। ওইসব দেশে নারীর প্রতি মধ্যযুগীয় আচরণ করা হয়। শনিবার (১৮ ডিসেম্বর) বিকশিত নারী কংগ্রেসের সপ্তম জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এম এ মান্নান বলেন, আমাদের দেশে নারীদের উন্নয়নে নানা উদ্যোগ চলমানবিস্তারিত পড়ুন

৮৬টি স্বর্ণের বার মিললো দুবাইফেরত বিমানের সিটের নিচে

দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তল্লাশি করে ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে যার আনুমানিক ওজন ১০ কেজি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বিমানটির সিটের নিচ থেকে এসব স্বর্ণ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা। বিমানবন্দর ও কাস্টমস সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটি তল্লাশি করেনবিস্তারিত পড়ুন

৫ মিলিয়ন নতুন বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৫ মিলিয়ন নতুন বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘এজন্য উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনসহ বিশ্ব চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোর্স চালু, আন্তর্জাতিক সনদায়নের মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যুব সমাজকে এ সুযোগ কাজে লাগিয়ে দক্ষ হতে হবে এবং বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখতে হবে।’ শনিবার (১৮ ডিসেম্বর) ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১’ উপলক্ষে দেওয়া এক বাণীতে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বেরবিস্তারিত পড়ুন

ভোমরার পদ্নশাঁখরা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ

ভোমরার পদ্নশাঁখরা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সাতক্ষীরার হাজিপুর ফুটবল দলকে ২-১গোলে হারিয়ে জয়লাভ করেছে কালীগঞ্জের কদমতলার পিডিকে মিতালীসংঘ। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে পদ্নশাঁখরা কোহিনুর ক্লাব আয়োজিত লক্ষটাকার নয়া ড্রিংক্রিং ওয়াটার ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রধমার্ধে ১৯মিনিটে  কালীগঞ্জের কদমতলার পিডিকে মিতালী সংঘের ৯নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলায়াড় গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ১১মিনিটে সাতক্ষীরার হাজীপুর ফুটবল দলের ৮নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় গোল করে দলকে সমতায় ফেরান। ২৮মিনিটে পিডিকেবিস্তারিত পড়ুন

রাজধানীতে ছুরিকাঘাতে অটোরিকশা চালক আহত

রাজধানীর ওয়ারী থানাধীন নারিন্দা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. জুবায়ের হোসেন (১৬) নামের এক অটোরিকশা চালক আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আনা হয়। আহত অটোরিকশা চালকের ভাই আফজাল হোসেন জানান, রাত ১২টার দিকে অটোরিকশায় দুই যাত্রী ওঠেন। কিছুদূর যাওয়ার পরই তারা ছিনতাইকারী হিসেবে তার ভাইয়ের কাছবিস্তারিত পড়ুন

আত্মসাৎ ১১ কোটি টাকা: ওয়ান ব্যাংকের ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ইন্স্যুরেন্স কোম্পানির সাড়ে ১১ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে স্থানান্তর এবং আত্মসাতের অভিযোগে ওয়ান ব্যাংক লিমিটেডের সাত কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। আসামিরা হলেন- ওয়ান ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিমলেন্দু চৗধুরী,বিস্তারিত পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি স্পিকারের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার। পরে ড. শিরীন শারমিন চৌধুরী একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

স্মৃতিসৌধে মানুষের ঢল, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সব শ্রেণি-পেশার মানুষ। শীতের সকালেও মানুষ ঘর থেকে বেরিয়েছেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের ঢল নেমেছে। এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েবিস্তারিত পড়ুন

শঙ্কামুক্ত ওবায়দুল কাদের দু-একদিন পর্যবেক্ষণে থাকবেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত। তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমই) উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, উনাকে (ওবায়দুল কাদের) আমরা আরও দুই-একদিন পর্যবেক্ষণে রাখব। এ জন্য সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছি। বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএসএমএমইউ উপাচার্য। অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ দাবি করেন, গতকাল রুটিন চেকআপের জন্য উনি (ওবায়দুল কাদের)বিস্তারিত পড়ুন