বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে নাশকতার পরিকল্পনায় ককটেল বিস্ফোরণ: মামলা

নাশকতার উদ্দেশ্যে বহন করা ককটেল বিস্ফোরণে উড়ে গেছে আওয়ামী লীগ নেতার হাত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ জনের নামে মামলা করেছে।

প্রধান আসামিকে আটকের পর গত বৃহস্পতিবার বিকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা মোল্যা (৪০) গত ৭ই নভেম্বর নিজের জ্যাকেটে বহন করা ককটেল বিস্ফোরণে হাত উড়ে গুরুতর আহত হন।

পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হলে পুলিশি প্রহরায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তোফায়েল শিকদার ও আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানার এস আই পিয়াস কুমার সাহা বাদী হয়ে গত ১৪ই নভেম্বর শাহাজাদাসহ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিকদার জিয়াউর রহমান, ধলইতলা গ্রামের জলিল গাজীর ছেলে শাহীন গাজী, তালবাড়িয়া গ্রামের রঞ্জু মোল্যার ছেলে আব্দুল্লাহ আল মামুন ও মঙ্গলহাটা গ্রামের শাহাদৎ শিকদারের ছেলে তোফায়েল শিকদারের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এস আই রাজিব হোসেন জানান, আসামিরা আসন্ন ইউপি নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরিত ককটেলটি বহন করছিল। আসামি শাহাজাদা, মামুন ও তোফায়েল বর্তমানে জেলহাজতে রয়েছে। বাকি জিয়াউর ও শাহীন গাজী উচ্চ আদালত থেকে সম্প্রতি জামিন পেয়েছে।

উল্লেখ্য, গত ৭ই নভেম্বর রাত ৮টার দিকে লোহাগড়া পৌর এলাকার কুন্দশী সিএন্ডবি চৌরাস্তা জামে মসজিদের সামনে ককটেল বিস্ফোরণে মল্লিকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ডান হাত উড়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর