বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নত দেশেও মধ্যযুগীয় আচরণ করা হয় নারীর প্রতি: পরিকল্পনামন্ত্রী

নারীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত্নশীল। শেখ হাসিনার কল্যাণে শত শত নারী নেতৃত্ব গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, তবে সততার সঙ্গে বলতে চাই। তথাকথিত উন্নত দেশেও বঞ্চনা আছে নারীদের প্রতি। ওইসব দেশে নারীর প্রতি মধ্যযুগীয় আচরণ করা হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকশিত নারী কংগ্রেসের সপ্তম জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, আমাদের দেশে নারীদের উন্নয়নে নানা উদ্যোগ চলমান রয়েছে। আর্থিক স্বচ্ছলতা থাকলে নারীর প্রতি বঞ্চনা আরও কমে যাবে। শেখ হাসিনার কল্যাণে শত শত নারী নেতৃত্ব গড়ে উঠছে। নির্বাচনের মাধ্যমে অনেক নারী চেয়ারম্যান হচ্ছেন। উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান হচ্ছেন। চাকরি ও পেশায় নারীর জন্য আসন সংরক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নারীর প্রতি যত্নশীল। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নারীদের সিট কতো এটা খোঁজ রাখেন তিনি। শিক্ষার ক্ষেত্রে নারীরা জোয়ারের মতো আসছেন।

নানা ধরনের বৈশ্বিক ফোরাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, উঁচু আসনে বসে বলা হয় এটা করো ওটা করো। দেশে এটা হয় ওটা হচ্ছে। আমরা এসব কথা মানবো না। কেউ ছোট করলে প্রতিরোধ করবো। আমাদের ছোট করে কেউ কথা বললে মানবো না। আমরা কথা নয় কাজে বিশ্বাসী। দেশে নারী বিষয়ক মন্ত্রণালয় আছে, তারা নারীদের উন্নয়নের জন্য কাজ করছে।

সরকারি নানা প্রকল্পে নারীদের অগ্রাধিকার দেওয়া হয় জানিয়ে এম এ মান্নান বলেন, নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। প্রতি প্রকল্পে নারী নানা পরিসরে সুফল ভোগ করেন। নানা খাতের মাধ্যমে নারীকে সামনে আনার চেষ্টা করি।

হাঙ্গার প্রকল্পের পরিচালক নাসিমা আক্তার জলি বলেন, ৩০ বছর পার করেছে হাঙ্গার প্রকল্পের কার্যক্রম। আমরা সামনের দিকে পথ চলছি। আমাদের সংগ্রাম চলছে। আত্মশক্তিতে বলিয়ান নারী কখনো পিছিয়ে থাকতে পারে না। এ সময় নারী ও কন্যা শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

ওয়েবিনারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নারীর প্রতি অবহেলা রয়েছে। কন্যা সন্তানের প্রতি অবহেলা রক্তের সঙ্গে মিশে গেছে। আমাদের সবার অঙ্গীকার নারী ও কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা করবো। সবাইকে এটা সফল করার দায়িত্ব নিতে হবে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীসহ সংশ্লিষ্টরা ওয়েবিনারে অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর