বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাতক্ষীরায় পঙ্গু ও অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতারণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় ৩৫০ জন দুঃস্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ডিসেম্বর) সকাল ১০ টার সময় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র ব্যক্তিগত অর্থায়নে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্যতিক্রমী ও মহতী এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির। লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজ সেবক ডা: আবুল কালাম বাবলা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আবু নাসের।

অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির বলেন, সমাজের অসহায় ও পঙ্গুরা আমাদের বোঝা নয়, বরং এ ধরনের উদ্যোগে সমাজের বিশেষ এই মানুষগুলোর স্বাবলম্বী করতে সাহায্য করবে। এছাড়া তিনি লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড.আবু ইউসুফ মো: আব্দুল্লাহ বলেন, মানবতার কল্যাণে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য দীর্ঘ দিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে সাতক্ষীরার সুশীল সমাজ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গগণ জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বিকেল ৩টার সময় সখীপুর সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ প্রাঙ্গনে ১৭৭ জন প্রতিবন্ধী পঙ্গু ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

উল্লেখ্য গত ১৫ আগষ্ট ২০২১ তারিখে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষ থেকে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!