বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘খাল খননে’ চট্টগ্রামে হেলে পড়লো দুই ভবন

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় দুটি ভবন হেলে পড়েছে।ভবন দুটি থেকে বাসিন্দারা সরে যেতে শুরু করেছেন।

সোমবার রাতে খাল খননের কাজ করার সময় ভবন দুটি হেলে পড়ে।

সদরঘাট থানার এসআই রনি তালুকদার জানান, সদরঘাট থানাধীন মাঝিরঘাট স্ট্যান্ড রোডসংলগ্ন পার্বতী ফকিরপাড়া এলাকায় গুলজার খালসংলগ্ন তিনতলা ও দোতলা ভবন দুটি হেলে পড়েছে। এর পাশে একটি মন্দিরও ঝুঁকিতে পড়েছে।

তিনি বলেন, রাত ১০টার দিকে ভবন হেলে পড়ার সংবাদ পাই। ভবন দুটির পাশের ড্রেনের কাজ চলার কারণে তিনতলা ও দোতলা ভবন দুটি হেলে পড়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, গুলজার খালের খননকাজ হচ্ছিল। খোঁড়ার কারণে পাশের তিনতলা ভবনটি দক্ষিণ দিকে কিছুটা হেলে পড়েছে। পাশের আরও একটি ভবনও হেলে পড়েছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখান থেকে লোকজন সরে যাচ্ছে। হেলে পড়ার কারণে আশপাশে বেশ কিছু ঘরও ঝুঁকিতে পড়েছে। তাদেরও সরিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর