বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা উপ-শহরকে সমন্বিত বজর্য ব্যবস্থাপনা কৌশলের আওতায় আনতে আমরা বন্ধু’র স্মারকলিপি

তালা উপ-শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমন্বিত বজর্য ব্যবস্থাপনা কৌশলের আওতায় আনতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমরা বন্ধু’র সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্যরা তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

এসময় আমরা বন্ধু তালা টিমের সদস্য আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত বলেন, তালা উপ শহরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা থাকার পরেও বজর্য ফেলার নির্দিষ্ট কোন স্থান নেই। তাই মানুষ বাধ্য হয়ে অসচেতনভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ করে। যা পরিবেশের জন্য ক্ষতি। তাই আমরা চাই সবাই মিলে বসে একটা সিস্টেম বের করার জন্য এ স্মারকলিপি প্রদান।

এসময় তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন এ বিষয়ে সকলে একসাথে বসে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় আমরাবন্ধু তালা উপজেলা টিমের সদস্য তাপস সরকার, এহসানুল হক যুবায়ের, আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, মো. সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের