সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশের বস্ত্রশিল্পের ইতিহাস সুপ্রাচীন এবং গৌরবময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বস্ত্রশিল্পের ইতিহাস সুপ্রাচীন এবং গৌরবময়। বস্ত্রখাত দেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ভূমিকা রেখে চলছে। শনিবার (৪ ডিসেম্বর) ‘জাতীয় বস্ত্র দিবস-২০২১’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁত শিল্পের উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন। তিনি ১৯৭২ সাল থেকেই তাঁত শিল্পের মান উন্নয়নের পাশাপাশি বস্ত্রখাতকে সমৃদ্ধ করার নানামুখী প্রচেষ্টা গ্রহণ করেন।বিস্তারিত পড়ুন

ভোমরার পদ্নশাঁখরা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিগদের জয়

ভোমরার পদ্নশাঁখরা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দেবহাটার ভাতশালা ফুটবল দলকে ২-১গোলে হারিয়ে জয়লাভ করেছে ভোমরা স্থলবন্দর ফুটবল দল। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে পদ্নশাঁখরা কোহিনুর ক্লাব আয়োজিত নয়া ড্রিংক্রিং ওয়াটার ৪ দলীয় লক্ষটাকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রধমার্ধে ৯মিনিটে ভোমরা ফল ব্যাবসায়ী সমিতির ৯নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলায়াড় গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ২১মিনিটে ভোমরা স্থল বন্দর ফুটবল দলের সেই ৯নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় এটেন্ডা নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন। ৩০মিনিটেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারাবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৯ (১) নম্বর অনুচ্ছেদে প্রতিবন্ধী ব্যক্তিসহ এ দেশের সকল নাগরিকের সুযোগের সমতা নিশ্চিত করেছেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও প্রতিবন্ধী জনগণের জীবনমান উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট প্রতিষ্ঠানসহ বিভিন্ন আইন, বিধি, নীতিমালা, কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।’ প্রধানমন্ত্রী শুক্রবারবিস্তারিত পড়ুন

লঘুচাপ আরও শক্তিশালী হলো

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সঙ্গে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, মধ্য আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম ওবিস্তারিত পড়ুন

বাংলাদেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদাপ্রস্তুত : প্রধানমন্ত্রী

দেশের চলমান অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সদাপ্রস্তুত। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২১’ এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেন আমাদের সশস্ত্র বাহিনী চলতে পারে। কারণ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করে। বিশ্বের অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীরবিস্তারিত পড়ুন

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত

আন্দোলনের মুখে গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, গণপরিবহন মালিকদের সংগঠন শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ১ ডিসেম্বর থেকে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহনবিস্তারিত পড়ুন

৭ম বারের মতো ব্যালন ডি অর জিতলেন মেসি

গুঞ্জন ছিল সপ্তমবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার এই পুরস্কার জিততে চলেছেন লিওনেল মেসি। তবে অনেকেই বলছিলেন ব্যালন ডি’অর জিতবেন রবার্ট লেভান্ডোফস্কি। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সপ্তমবারের মতো ব্যালন ডি অর ঘরে তুললেন লিওনেল মেসি। এদিকে লিওনেল মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো এবারে ছয় নম্বরে থেকে শেষ করেছেন ব্যালন ডি অর দৌড়। নারী ব্যালন ডি অর এবার উঠেছে বার্সেলোনার অ্যালেক্সিয়া পিউতেলাসের হাতে। প্রথমবারেরবিস্তারিত পড়ুন

৮ উইকেটে হারল বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ২০২ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়েই করে ফেলেছে বাবর আজমের দল। তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে প্রথম ইনিংসে মিলেছিল ৪৪ রানের লিড। আর তাতেই জেগেছিল পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে জয় দিয়ে শুরুর সম্ভাবনা। কিন্তু ব্যাটারদের দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় উল্টো বড় পরাজয় দিয়ে শুরু হলো টাইগারদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের জয় ৮ উইকেটেরবিস্তারিত পড়ুন

হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী মারা গেছে

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর আল্লামা নূরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিঊন)। সোমবার ১২ টার দিকে তার ছেলে খালেদ বিন নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার রাতে গুরুতর অসুস্থ হলে নূরুল ইসলামকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার আগে নূরুল ইসলাম জিহাদী স্ট্রোক করেন বলেবিস্তারিত পড়ুন

নববধূকে নিয়ে ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিলেন বর

চুয়াডাঙ্গায় বাবার ওপর অভিমান করে চলন্ত মাইক্রোবাস থেকে লাফ দিয়ে বোরহান উদ্দীন নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (২৮ নভেম্বর) রাত একটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। বোরহান উদ্দীন (২১) মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামর মিয়াজান আলীর ছেলে। বোরহান উদ্দিনের বাবা মিয়াজান আলী জানান, তার ছেলে পরিবারের সদস্যদের অনুমতি ছাড়াই চুয়াডাঙ্গা জেলার ইব্রাহিমপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে পপি খাতুনকে (১৯) রোববার গোপনে বিয়ে করে। বিয়ের পরবিস্তারিত পড়ুন