বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরার পদ্নশাঁখরা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিগদের জয়

ভোমরার পদ্নশাঁখরা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দেবহাটার ভাতশালা ফুটবল দলকে ২-১গোলে হারিয়ে জয়লাভ করেছে ভোমরা স্থলবন্দর ফুটবল দল।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে পদ্নশাঁখরা কোহিনুর ক্লাব আয়োজিত নয়া ড্রিংক্রিং ওয়াটার ৪ দলীয় লক্ষটাকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রধমার্ধে ৯মিনিটে ভোমরা ফল ব্যাবসায়ী সমিতির ৯নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলায়াড় গোল করে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ২১মিনিটে ভোমরা স্থল বন্দর ফুটবল দলের সেই ৯নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় এটেন্ডা নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন। ৩০মিনিটে ভাতশালা ফুটবল দলের ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় এমেকা গোল করেও রেফারি শেষ বাশিঁ বাজার আগ পযন্ত নিজেদের পরাজয় এড়াতে পারেনি।

খেলাটি পরিচালনা করেন নাহিদ হাসান তাকে সহযোগিতা করেন ওয়াহিদ বাবলু ও পিপুল খান।

ধারাবিবরণীতে ছিলেন ইসমাইল হোসেন মিলন ও জিএম সিরাজুল ইসলাম।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন সাতক্ষীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান বাবু, খালিদ বেভারেজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান খালিদ হোসেন শান্ত, ৬নম্বর ভোমরা ইউনিয়ন আ লীগের সভাপতি আব্দুল গফুর গাজী, ৬নম্বর ভোমরা আ লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজী, ৬নম্বর ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজী, পদ্নশাখরা কোহিনুর ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, ফিফা রেফারি ইকবাল কবির বাবলু, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রিড়াপ্রেমি গৌত্তম মন্ডল, আশরাফুল প্রমুখ।

শুক্রবার (১০ডিসেম্বর) বিকালে একই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় কালিগন্জের কদমতলা পিডিকে মিতালী সংঘ বনাম সাতক্ষীরার হাজিপুর ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি