Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে বৃদ্ধা খুন

কুমিল্লার নাঙ্গলকোটে জবা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার ঢালুয়া ইউপির চাঁন্দলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জবা খাতুন ওই গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হাঁটা-চলা করতে পারতেন না। জবা খাতুনের মেয়ের জামাই শাহ আলম জানায়, তার শাশুড়ী দুদিন আগে তাদের বাড়ি থেকে নিজ বাড়িতে আসেন। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে আমার শ্যালক আমাকে কল করে। সে জানায়, ডাকাতরাবিস্তারিত পড়ুন
শীতের শুরুতেই যশোরের বিভিন্ন অঞ্চলের গাছিরা খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে

যশোরের যশ খেজুরের রস” শুধু কথায় বা প্রবাদে নয়, কাজেও প্রমাণিত। শীতের আমেজ শুরু হয়েছে। তাই প্রতি বছরের মতো এবারো যশোরের ঝিকরগাছা, বেনাপোলের, বাকড়া, শার্শা, খাজুরা ও বিভিন্ন গ্রামের গাছিরা খেজুরের রস আহরণের জন্য তোড়জোড় শুরু করেছেন। গাছিরা খেজুর গাছ থেকে রস বের করার জন্য শুরু করেছেন প্রাথমিক পরিচর্যা। স্থানীয় ভাষায় এটাকে গাছ তোলা বলে। এক সপ্তাহ পরই আবার চাছ দিয়ে নলি ও গুজা লাগানো হবে রস আহরণের জন্য। খেজুর গাছবিস্তারিত পড়ুন
আইসিইউ থেকে কেবিনে এখন খালেদা জিয়া

বায়োপসির পর কয়েক ঘণ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রেখে কেবিনে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা আসলে ওই অর্থে অপারেশন না। ডায়াগনস্টিকের একটি পার্ট। যেকোনো ছোট কিছুর পরেও আইসিইউতে রাখা হয়। সেই পরিপ্রেক্ষিতে কয়েক ঘণ্টা আইসিইউতে রেখে রাতেই তাকে কেবিনে শিফট করা হয়েছে। এর আগে সোমবার দুপুরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়। পরে জরুরি সংবাদ সম্মেলন করে তারবিস্তারিত পড়ুন
চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসার ও স্বাস্থ্য পরীক্ষা জন্য ১৫ দিনের জার্মানি ও যুক্তরাজ্য (ইউকে) সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটযোগে তিনি দেশে ফেরেন। রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি মুন্সী জালাল উদ্দিন জানান, রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন
কলারোয়ায় শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরী ও বিষয় ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) থেকে ৩দিন ব্যাপি উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় ওই প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে। মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে ওই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মডেল মসজিদ নির্মাণে ৪৬শতক জমি দান করতে চাইলেন ডা. আবুল কালাম বাবলা

সাতক্ষীরা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালকের সাথে ইসলামীক ফাউন্ডেশন সংশ্লিষ্ট নাগরিক সেবা নিয়ে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় উপ-পরিচালকের কার্যালয়ে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় ইসলামীক ফাউন্ডেশন সংশ্লিষ্ট জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি কর্তৃক উত্থাপিত নাগরিক সেবার সুবিধা ও অসুবিধা নিয়ে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
যবিপ্রবিতে গুচ্ছ ভর্তির ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

সুষ্ঠু ও নির্বিঘ্নে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে যবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হয়। ইতিমধ্যে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়েছে। আজকে ‘বি’ ইউনিটেবিস্তারিত পড়ুন
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

যশোরের মনিরামপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বোরহান উদ্দিন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহানউদ্দিন কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের জহিরুল ইসলাম বাবুর ছেলে। সে বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা বলেন- বোরহান উদ্দিন ও জাহিদ দুজনে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেল দ্রুতগামী হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এ বিষয়ে বাগডাঙ্গা-দহকুলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন,- গতকাল সন্ধ্যারবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে রাজাকার সন্তানকে আ. লীগের মনোনয়ন বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে চিহ্নিত রাজাকার সন্তানকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা প্রতীক ও দলীয় মনোনয়ন প্রদানের অভিযোগ এনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। রবিবার দুপুরে ধলবাড়িয়া আওয়ামীলীগের ইউনিয়ন পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচী। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, মুজিব বর্ষ ও স্বাধীনতার ৫০বছরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির জনকের যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনারবিস্তারিত পড়ুন
চালককে গলাকেটে হত্যার পর ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৭

গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় ইজিবাইক চালক সাইফুল ইসলামকে (২৬) গলাকেটে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৪ অক্টোবর) র্যাব-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৬ অক্টোবর রাতে কালীগঞ্জে ইজিবাইক চালক সাইফুলকে গলাকেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে একটি ছিনতাইকারী চক্র। এ ঘটনায় শনিবার (২৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সাতজনকে গ্রেফতারবিস্তারিত পড়ুন

