Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পায়রা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যাতায়াতের জন্য খুলে দেওয়া হলো পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু। এরপরই পায়ে হেঁটে এবং গাড়িতে সেতুটি পারাপার হচ্ছেন উৎসুক জনতা। রোববার (২৪ অক্টোবর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দৃষ্টি নন্দন এ সেতু দিয়ে গাড়ি নিয়ে যেতে পারলে একটু হেঁটে দেখতে পারলে ভালো লাগতো। যেহেতু করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না, তবে আশা আছে। প্রধানমন্ত্রী পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ২০২২ বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হবে না

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠার মাধ্যমে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২২ সালের বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করে ফেলেছে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নামিবিয়া। প্রথম পর্বে বাদ পড়ে গেলে পরের বিশ্বকাপে খেলতে হতো বাছাইপর্ব। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা আটে থাকার সুবাদে আগে থেকেই ২০২২ সালের বিশ্বকাপ নিশ্চিত ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের। এবার চলতি বিশ্বকাপের প্রথম পর্ব পেরোনোর মাধ্যমে এই আট দলের সঙ্গী হয়েছে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা,বিস্তারিত পড়ুন
আশাশুনির শ্রীউলায় পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

আশাশুনি উপজেলার শ্রীউলায় ইউনিয়নে পুকুরে ডুবে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। শনিবার বিকাল ৪টার দিকে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। মাড়িয়ালা গ্রামের রবিউল সরদার কন্যা রিক্তা পারভীন (২৫) দুপুর ২টার দিকে বাড়ির সামনের পুকুরে গোসল করার সময় সবার অজান্তে পুকুরে পড়ে তলিয়ে যায়। বাড়ির লোকজন অনেক খোজাখুজির পর পুকুরে নেমে অনুমান ঘন্টা খানেক পর তার মৃতদেহ উদ্ধার করে।
যশোরের ঝাঁপা ইউনিয়নে আবারো নৌকা পেয়েছেন চেয়ারম্যান মন্টু

আগামী ২৮ নভেম্বর-২০২১, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোঃ সামছুল হক মন্টু। শুক্রবার (২২ অক্টোবর-২০২১) রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে চুড়ান্তভাবে এ প্রার্থীর নাম প্রকাশ করা হয়। মোঃ সামছুল হক মন্টু ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, মণিরামপুর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি ও আওয়ামীলীগ নেতা। তিনি দীর্ঘ ৫ বছর ধরে সু-নামের সাথে ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্বেবিস্তারিত পড়ুন
যশোরের মণিরামপুরের ১৬ ইউনিয়নে নৌকা পেলেন যাঁরা

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর-২০২১) রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। তৃতীয় ধাপের নির্বাচনে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ ইউনিয়নে যাঁরা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন- ১ নম্বর রোহিতা ইউনিয়নে মোঃ হাফিজ উদ্দীন, ২ নম্বর কাশিমনগর ইউনিয়নে মোঃবিস্তারিত পড়ুন
শিক্ষামন্ত্রী বলেছেন পরিস্থিতি স্বাভাবিক থাকলে ক্লাস সংখ্যা বাড়বে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুর হাট এলাকায় পল্লী বিদ্যুতের নবনির্মিত সদর দপ্তরের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এ মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে। তবে করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতেবিস্তারিত পড়ুন
সেই ইকবাল কুমিল্লার আদালতে

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী ইকবাল হোসেনকে আদালতে তোলা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১১টা ৫৫ মিনিটে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তোলা হয় তাকে। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন ইকবাল হোসেন। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কুমিল্লা পুলিশ লাইনে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদেরবিস্তারিত পড়ুন
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কলারোয়া উপজেলা ছাত্রলীগের ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’

রংপুর পীরগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান এর নির্দেশনায় ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে বাংলাদেশ ছাত্রলীগ কলারোয়া উপজেলা শাখা। শুক্রবার (২২ অক্টোবর) বিকালে ছাত্রলীগের পার্টি অফিস থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কলারোয়া বাজার প্রদক্ষিণ করে হাসপাতাল রোডে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তৃতা দেন। এতে কলারোয়া উপজেলা ছাত্রলীগের কর্মী পলাশ হোসন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনারবিস্তারিত পড়ুন
বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সারাদেশের ন্যায় সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ”গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় আলোচনা সভা সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) এ এস এম ওয়াজেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
শার্শার নাভারণে জাতীয় সড়ক দিবস পালিত

“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই পতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষ্যে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর এর পক্ষ থেকে যথাযথ ভাবে দিবসটি পালনের উদ্যোগের পরিপ্রেক্ষিতে শার্শার নাভারণে জন সচেতনতা মূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় নাভারণ ডিগ্রী কলেজে হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ এ.এস.এম. আসাদউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, আলী আহম্মেদ হাসমী, সহকারী পুলিশ সুপার, যশোরবিস্তারিত পড়ুন

