রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে রাজাকার সন্তানকে আ. লীগের মনোনয়ন বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে চিহ্নিত রাজাকার সন্তানকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা প্রতীক ও দলীয় মনোনয়ন প্রদানের অভিযোগ এনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

রবিবার দুপুরে ধলবাড়িয়া আওয়ামীলীগের ইউনিয়ন পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচী। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, মুজিব বর্ষ ও স্বাধীনতার ৫০বছরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির জনকের যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক ‘নৌকা’ মার্কাকে রাজাকারের সন্তানের
হাতে তুলে দেয়া মানেই হলো বঙ্গবন্ধুকে অপমান করা, আওয়ামীলীগকে অপমান করা, মুক্তিযুদ্ধকে অপমান করা। তিনি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার
দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি রাজাকারপুত্র প্রমাণিত দুর্নীতিবাজ গাজী শওকত হোসেনের মনোনয়ন বাতিল না করা হয় তাহলে আ’লীগ, সহযোগী সংগঠনের
নেতা-কর্মীরা ও মুক্তিযোদ্ধারা আমরণ অনশন কর্মসূচি দেবেন বলে জানান ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আমিনুর রহমান।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস মন্ডল, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ
ঘোরামি, সম্পাদক সুদার্শন সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুবক্কর গাইন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আমিনুর রহমান প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু