Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে মেয়েকে নিয়ে থানায় স্বামী

পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে মেয়েকে নিয়ে থানায় হাজির হয়েছেন ঘাতক স্বামী। পারিবারিক কলহের জেরে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করে শুক্রবার সকালে পিরোজপুর সদর থানায় হাজির হন স্বামী আব্দুস সত্তার (৫০)। স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা মৃত জোনাব আলি শেখের ছেলে আব্দুস সত্তার শেখ। আব্দুস সত্তার বিভিন্নবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত বেড়ে ৭

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেফতারে ক্যাম্প গুলোতে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান। শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পের ব্লক এইস ৫২ তে এ ঘটনা ঘটে। প্রথমে পুলিশ ৪ জন নিহত হওয়ার কথা জানালেও পরে ৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন ক্যাম্পে দায়িত্ব পালনরত ৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাববিস্তারিত পড়ুন
ইকবালকে কড়া নিরাপত্তায় কুমিল্লা নেওয়া হচ্ছে

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে কুমিল্লায় রওনা দেয় পুলিশ। পুলিশ বহরের নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ইকবালকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেপ্তার করাবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় গাঁজা ও ইজিবাইকসহ ১ জন মাদক কারবারি আটক

শার্শায় পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আফজাল হোসেন মধু (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বাগআঁচড়া কলোনি মোড়ে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক আফজাল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের দুখু মিয়ার ছেলে। পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে ও যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয়বিস্তারিত পড়ুন
ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ২ থেকে ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয়। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহম্মেদ। এনজিও সংস্থা যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার ১২ জন, রাইটস যশোর ৬ জন ও যশোর মহিলা আইনজীবি সমিতি ১ জনকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় বখাটে সোহেলের দাপটে দিশেহারা এলাকাবাসী

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম সেনের টিকিকাটা গ্রাম। এই গ্রামে এখন এক আতঙ্কের নাম বখাটে সোহেল। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় রয়েছে একাধিক অভিযোগ। সোহেল ওই এলাকার সাবেক ইউপি সদস্য চাঁন মিয়ার পুত্র। পিতা চাঁন মিয়ার কাছে অভিযুক্ত ছেলের বিষয় জানতে চাইলে বলেন, আমার ছেলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্হা নিলে আমার কোন আপত্তি নেই। সরেজমিনে গিয়ে মাদক, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অভিযোগ শোনা যায় সোহেলের বিরুদ্ধে। ২০ অক্টোবর সন্ধ্যারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পাটকেলঘাটায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১৫

সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস খাদে পড়ে রানা নামে (২৫) এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা শাকদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা সাতক্ষীরা শহরের আব্দুস সালামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত বাসচালকের হেলপার। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাস সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এক সন্তানের জননী নাহিদা খাতুনের আত্মহত্যা

কলারোয়ায় এক শিশু পুত্র সন্তানের জননী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহননকারী নাহিদা খাতুন(২৮) হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। ঘটনাটি ঘটেছে, বুধবার(২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে ব্রজবাকসা গ্রামের মোল্লা পাড়া এলাকায়। স্থানীয়রা জানায়, শিশু পুত্র সন্তানের(৩ বছর) জননী নাহিদা খাতুন পারিবারিক কলহের জেরে ঘরে রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনাবিস্তারিত পড়ুন
কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির পরিচয় মিলেছে

কুমিল্লায় নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ব্যক্তির পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৫)। তার বাবার নাম নূর আহমেদ আলম। তিনি কুমিল্লার সুজানগর এলাকার বাসিন্দা। কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির পরিচয় মিলেছে (ভিডিওতে) ২ মিনিটে পড়ুন সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে বলে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন। বুধবার (২০বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারীর ৬১তম জন্মদিন পালন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র ৬১তম জন্মদিন কেক কেটে পালন করেছে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ঢাকাতে অবস্থান করায় কেক কেটে জন্মদিন পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্যরা। এসময়বিস্তারিত পড়ুন

