বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১৫

সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস খাদে পড়ে রানা নামে (২৫) এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ যাত্রী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা শাকদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানা সাতক্ষীরা শহরের আব্দুস সালামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত বাসচালকের হেলপার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাস সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাসচালকের হেলপারের মরদেহ উদ্ধার করেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ