সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোভিড-১৯ এর সহায়তা হিসেবেবাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র মাধ্যমে বাংলাদেশকে জীবন রক্ষাকারী চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি কোভিড-১৯ এর সহায়তা হিসেবে আরো ২৫ মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার ।

যুক্তরাষ্ট্রের অনুদানকৃত টিকার অতিরিক্ত, নতুন এই আর্থিক সহায়তা বাংলাদেশকে দেশব্যাপী মানুষকে টিকা দেয়ার লক্ষ্যে টিকা কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করার পাশাপাশি স্বাস্থ্য সেবাদানকারীদের গুরুতর অসুস্থ রোগীদের আরও কার্যকরভাবে চিকিৎসা প্রদানে সক্ষম করে তুলবে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে ভূমিকা রাখবে।

মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে মোট ১২১ মিলিয়ন আমেরিকান ডলারেরও বেশি সহায়তা করেছে এবং বাংলাদেশীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘আমরা আগামী কয়েক বছর ধরে বাংলাদেশব্যাপী গুরুতরভাবে অসুস্থ রোগীদের স্বাস্থ্য যত্ন ও স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হাসপাতালগুলোকে অক্সিজেন ও অন্যান্য বিশেষায়িত যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করার মাধ্যমে কোভিড-১৯ চিকিৎসায় স্বাস্থ্য পেশাজীবীদের সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশের সাথে কাজ করতে পেরে গর্বিত।’

তিনি বলেন, এবারের এই নতুন আর্থিক সহায়তা বাংলাদেশকে এই বছরের শেষ নাগাদ দেশের ৪০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্য পূরণে সহায়তা করবে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের দেয়া কোভিড-১৯ সহায়তার মধ্যে রয়েছে ১১.৫ মিলিয়ন ডোজ ফাইজার ও মডার্না ভ্যাকসিন অনুদান, এবং জাতীয় টিকাদান প্রচারাভিযানের জন্য বাড়তি সহায়তা।

এছাড়াও যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্ট, স্টেট ডিপা‍র্টমেন্ট এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার মাধ্যমে বাংলাদেশের জন্য চিকিৎসা সরঞ্জাম, ভেন্টিলেটর, অক্সিজেন যন্ত্রপাতি, পালস অক্সিমিটার এবং দেশব্যাপী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের জন্য লক্ষ লক্ষ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ

বিশ্বজুড়ে পরিবেশন করা প্রতি পাঁচ প্লেট খাবারের প্রায় এক প্লেটই শেষ পর্যন্তবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা