সোমবার, জুলাই ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালার মাগুরা ডাংগায় ৮ দলীয় ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন

তালার মাগুরা ডাংগায় ৮ দলীয় নক আউট ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত করা হয়েছে। বুধবার বিকাল চারটায় মাগুরা ডাংগা যুব সংঘের আয়োজনে মাগুরা ডাংগা ফুটবল মাঠে বাবু সঞ্জয় সরকারের সভাপতিত্বে ৮ দলীয় নক আউট ফুটবল টুনামেন্টের প্রথম খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮ নং মাগুরা ইউনিয়ানের চেয়ারম্যান বাবু গনেশ দেবনাথ। উক্ত খেলায় উদ্বোধক ছিলেন হাসানুর রহমান হাসান,ডিভিশনাল ম্যানেজার মিনিস্টার গ্রুপ ও সাতক্ষীরা জেলা প্রতিনিধিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবে ঈদে মিলাদুনবীর দোয়া অনুষ্ঠান

মহানবী রাসুল (সঃ) এর ঈদে মিলাদুনবী উপলক্ষে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কদমতলা বাজারস্থ ক্লাবের কার্যালয়ে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলুর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি গাজী ফারহাদ, দৈনিক একুশে সংবাদ পত্রিকার সাংবাদিক আনারুল ইসলাম, কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সহ সভাপতি আবু রাযহান, শেখ শাহাজান আলী, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান, মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফবিস্তারিত পড়ুন

পাবনার ঈশ্বরদীর রূপপুর এখন ‘রুশপুর’

পাবনার ঈশ্বরদীর রূপপুর। ২০১৫ সালে এখানে ছিল শুধু কাঁটাতারের বেড়া। চারদিকে ধু-ধু ফাঁকা মাঠ আর দু-একটি অস্থায়ী স্থাপনা। এরপর ২০১৭ সালে সেখানে আবার গেলে দেখতে পাই কিছু দোকানপাট, পাকা ভবন। মানুষের আনাগোনাও তখন আগের চেয়ে বেশি। সর্বশেষ গত সপ্তাহে (১০-১১ অক্টোবর) রূপপুরে গেলে দেখা যায়, আমূল পাল্টে গেছে এলাকা-বিপণী বিতান, বিদ্যালয়, সুউচ্চ ভবন, আন্তর্জাতিক মানের হোটেল-রেস্টুরেন্ট, রিসোর্ট-কী নেই! কর্মচাঞ্চল্যে ভরপুর পুরো এলাকা। এ পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প।বিস্তারিত পড়ুন

এমপি রবি’র সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে ভোমরা সিএন্ডএফ এর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন’র নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ সদর এমপির কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “যাদের মূল্যবান ভোটে জয়লাভ করেছো সব সময় তাদের পাশে থেকে সুখে-দুঃখে সংগঠনের স্বার্থে তাদের কল্যাণ ওবিস্তারিত পড়ুন

মেসি-এমবাপের নৈপুণ্যে জয় নিয়েই মাঠ ছাড়ল পিএসজি

পিএসজির জার্সিতে মাঠে নামার পর এখনও ফরাসি লিগ ওয়ানে জালের দেখা পাননি লিওনেল মেসি। তবে চ্যাম্পিয়ন্স লিগে আছেন অসাধারণ ছন্দে। কাল নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে করেছেন জোড়া গোল। দারুণ খেলেছেন কিলিয়ান এমবাপেও। তাতে পিছিয়ে পড়েও আরবি লাইপজিগের বিপক্ষে স্বস্তির জয় মিলেছে পিএসজির। মঙ্গলবার রাতে পাক দি ফ্রাঁসে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পিএসজি। স্বাগতিকদের দলে ছিলেন না নেইমার। তবে পিছিয়ে থেকেও শেষ সময়ে মেসির পায়ের জাদুতে দারুণ জয় তুলেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে পবিত্র জশনে জুলুসে লাখো মানুষের ঢল

কারও মাথায় বিশেষায়িত টুপি, কারও হাতে পতাকা। তাদের বেশিরভাগই পাঞ্জাবি-পায়জামা পরিহিত। ইয়া নবি সালাম আলাইকা স্লোগানে দলবেঁধে এদের কেউ এসেছেন ট্রাকযোগে, আবার কেউ এসেছেন পায়ে হেঁটে। সবার গন্তব্য বন্দরনগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা। বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হয়। মাদরাসার মাঠ পেরিয়ে মুরাদপুরের সড়কে আসার পরই জনসমুদ্রে পরিণত হয় জুলুসটি। মিছিলটি ২ নম্বর গেট মোড় হয়ে পুনরায় জামেয়া সুন্নিয়া মাদরাসার মাঠেবিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় লোডশেডিংয়ে দুর্বিসহ জনজীবন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ এর লাগামহীন লোডশেডিংয়ে দিশেহারা হয়ে পড়েছে গ্রাহকরা। একদিকে লোডশেডিং অন্যদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিল মেনে নিতে পারছে না অনেকেই। তবে এ জন্য কর্মকর্তাদের অবহেলা ও অব্যবস্হাপনাকেই দায়ী করেন ভুক্তভোগীরা। অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে রয়েছে মোবাইল টাওয়ারগুলো। জেনারেটর চালু করে নেটওয়ার্ক সরবরাহ করতে হয় মোবাইল কোম্পানিগুলোকে। বর্তমানে সরকারীভাবে সৌর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গরীবের বিকল্প আলোর ব্যবস্হা কেরোসিন ল্যাম্প। কেরোসিন কিনলেও মাস শেষে সময় মতবিস্তারিত পড়ুন

হাসপাতালে সপ্তাহখানেক থাকতে পারেন খালেদা জিয়া

আবারও থেমে থেমে জ্বর আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দু’দিন ধরে এই জ্বর শুরু হলেও তার সঠিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরা। গতকাল রাতেও মেডিকেল বোর্ডের সদস্যরা একসঙ্গে বসে পর্যালোচনা করেছেন। আরও কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। সেগুলোর রিপোর্ট দেখার পর নতুন করে সিদ্ধান্ত দিবেন তারা। তবে তিনি আরও সপ্তাহখানেক হাসপাতালে থাকতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংশ্লিষ্ট একজন চিকিৎসক জানান, দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষা না করার কারণে পুরনো অসুখগুলোই আবারও বেশি করেবিস্তারিত পড়ুন

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সাতক্ষীরা‘র পরিচিতি সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠান

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সাতক্ষীরা জেলার শাখার পরিচিতি সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১:০০ টায় সাতক্ষীরা সিটি কলেজের কৃষি ডিপ্লোমা ভবনের ২১৬ নং কক্ষে এ সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সাতক্ষীরা জেলার শাখার পরিচিতি সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়ার কারণে স্বল্প পরিসরে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস, সাবেক মেম্বর, ৭ নং ওয়ার্ড, ১০ নং আগরদাড়ী ইউনিয়ন। উক্তবিস্তারিত পড়ুন

আশাশুনিতে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

আশাশুনিতে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খঁান সহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খঁান। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী,বিস্তারিত পড়ুন