শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় লোডশেডিংয়ে দুর্বিসহ জনজীবন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ এর লাগামহীন লোডশেডিংয়ে দিশেহারা হয়ে পড়েছে গ্রাহকরা। একদিকে লোডশেডিং অন্যদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিল মেনে নিতে পারছে না অনেকেই। তবে এ জন্য কর্মকর্তাদের অবহেলা ও অব্যবস্হাপনাকেই দায়ী করেন ভুক্তভোগীরা।

অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে রয়েছে মোবাইল টাওয়ারগুলো। জেনারেটর চালু করে নেটওয়ার্ক সরবরাহ করতে হয় মোবাইল কোম্পানিগুলোকে।

বর্তমানে সরকারীভাবে সৌর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গরীবের বিকল্প আলোর ব্যবস্হা কেরোসিন ল্যাম্প। কেরোসিন কিনলেও মাস শেষে সময় মত তাদের ঘরে পৌছে যায় বিদ্যুৎ বিলের বোঝা।

শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন বর্ষার সময় তীব্র লোডশেডিংয়ে শ্রেনীকক্ষে পাঠদান ব্যাহত হয়। আলো না থাকায় ব্লাকবোর্ড ব্যবহার করতে পারেন না শিক্ষকরা।

শুক্রবার অফিস আদালত বন্ধ থাকলেও এ দিন মঠবাড়িয়ায় থাকে ব্যাপক লোডশেডিং।জুমআর নামাজেও বিদ্যুৎ সুবিধা ব্যবহার করতে পারে না মুসুল্লিরা।

মঠবাড়িয়া উপজেলার অধিকাংশ ফার্মেসীর ফ্রীজে থাকা জীবন রক্ষাকারী ওষুধের মান ঠিক নেই। এর একমাত্র কারন লাগামহীন লোডশেডিং।

তথ্য প্রযুক্তির যুগে অধিকাংশ মানুষই এখন বিদ্যুৎ নির্ভর। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি মোবাইল যোগাযোগও বন্ধ হয়ে যায়।

গভীর রাতে নিয়মিত বিদ্যুৎ না থাকায় মঠবাড়িয়ায় চুরি বৃদ্ধি পেয়েছে। মাছের ঘের ও মুরগির খামারেও চুরির খবর পাওয়া গেছে।

বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহক বৃদ্ধি পেলেও জনবল বৃদ্ধি করেনি বিদ্যুৎ অফিস। জনবলের অভাবে মিটার না দেখেই আন্দাজ অনুমানের ভিত্তিতে বিল তৈরে করে। অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায় না গ্রাহকরা।

গাছের ডাল সঠিকভাবে না কেটে ভুয়া বিল ভাউচার তৈরি করে সরকারী টাকা আত্মসাৎ করে পল্লী বিদ্যুৎ। এজন্য আকাশে মেঘ করলে কিংবা গুড়ি গুড়ি বৃষ্টি হলেই কিংবা কোন রকম বিজলি চমকালে অথবা স্বাভাবিকের চেয়ে একটু জোরে বাতাস বইলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। মানুষ এগুলো নিয়ে কথা বলতে বলতে এখন অনেকটা অতিষ্ঠ।

তবে লোডশেডিং মানতে নারাজ পল্লী বিদ্যুৎ সমিতি। তাদের দাবি বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারনে মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ থাকে।যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মঠবাড়িয়ার মানুষ প্রায়ই বিদ্যুৎ নিয়ে লেখালেখি করে।

এ ব্যাপারে মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম খায়রুল ইসলাম জানান, মঠবাড়িয়ায় বিদ্যুৎ থাকে না এটা মিথ্যা কথা। বিদ্যুৎ নিয়ে মানুষ প্রায়ই মিথ্যা কথা বলে।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল