শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বনির্ভর প্রযুক্তিতে চলতে হবে : যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিজিওথেরাপির আধুনিক চিকিৎসায় রোবোটিক্স প্রযুক্তি ব্যবহারের বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফিজিওথেরাপি চিকিৎসায় রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এই প্রথম এ ধরনের সায়েন্টিফিক টিউটোরিয়াল বা সেমিনারের আয়োজন করা হলো।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এ সেমিনারের আয়োজন করে। ‘রোবোটিকস রিহ্যাবিলিটেশন রিসার্চ, ক্যান্টারবুরি এক্সপেরিয়েন্স’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ফিজিওথেরাপি চিকিৎসায় অনেক আধুনিক প্রযুক্তি এসেছে। এ ধরনের প্রযুক্তি নতুন। তবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গবেষণায় আমাদের আরও মনোযোগ দিতে হবে। নিজেদের প্রযুক্তি দিয়ে নিজেদের চলতে হবে। কারণ ধার করা প্রযুক্তি বা মানুষ দিয়ে কখনো টেকসই উন্নয়ন হয় না। যদি এটাই হতো তাহলে মধ্যপ্রাচ্য থাকতো পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি নির্ভর ও ক্ষমতাধর অঞ্চল।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন আরও বলেন, অপেক্ষাকৃত ছোট ও নবীন বিশ্ববিদ্যালয় হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণায় অনেক এগিয়ে যাচ্ছে। আমি মনে করি, এ বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে বাংলাদেশে তার পদচিহ্ন রাখতে পেরেছে। হাঁটিহাঁটি পা পা করে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাবো। ফিজিওথেরাপি রোগীদের চিকিৎসায় যবিপ্রবিতে একটি পুনর্বসান কেন্দ্র করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে এটি স্থাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন যবিপ্রবি উপাচার্য।

ফিজিওথেরাপির বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার নিয়ে মূল বক্তব্যে দেন যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মেদ সাকেল। স্বনামধন্য এ চিকিৎসক-গবেষক যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ফিজিওথেরাপিতে রোবোটিক্স প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. জাভেদ হোসেন খান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হাসান মো. আল-ইমরান, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রভাষক ডা. মো. জাহিদ হোসেন প্রমুখ। সেমিনারটি পরিচালনা করেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ ও বনশ্রী বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা