শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসপাতালে সপ্তাহখানেক থাকতে পারেন খালেদা জিয়া

আবারও থেমে থেমে জ্বর আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দু’দিন ধরে এই জ্বর শুরু হলেও তার সঠিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরা। গতকাল রাতেও মেডিকেল বোর্ডের সদস্যরা একসঙ্গে বসে পর্যালোচনা করেছেন।

আরও কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন।

সেগুলোর রিপোর্ট দেখার পর নতুন করে সিদ্ধান্ত দিবেন তারা। তবে তিনি আরও সপ্তাহখানেক হাসপাতালে থাকতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংশ্লিষ্ট একজন চিকিৎসক জানান, দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষা না করার কারণে পুরনো অসুখগুলোই আবারও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে প্রতিদিনই বোর্ডের সদস্যরা বসে আলোচনা করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ ওষুধপত্র দিচ্ছেন।

শরীরের বেড়ে যাওয়া তাপমাত্রা কয়েক দিন আগে কমে যাবার পর ফের থেমে থেমে জ্বর আসছে। ডায়াবেটিকের মাত্রাও কিছুটা বেড়েছে। তবে কোভিড-১৯ পরবর্তী জটিলতা ছাড়াও আর্থ্রাইটিস, কিডনি, লিভার, দাঁত ও চোখের নানা ধরনের রোগে ভুগছেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে বলেন, চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা করছেন।

তবে তাঁর চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। বিশ্বের উন্নত হাসপাতালে তাঁর চিকিৎসা হওয়া দরকার। তাঁকে সম্পূর্ণভাবে সুস্থ করতে বিদেশে আরও উন্নত চিকিৎসার দরকার। কিন্তু সরকার তাঁকে বিদেশে চিকিৎসা করাতেও দিচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু