মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

খুলনায় স্ত্রী হত্যার দায়ে ফাঁসি পুলিশ স্বামীর

স্ত্রীকে হত্যার দায়ে পুলিশ স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন খুলনার আদালতের বিচারক। খানজাহান আলী থানার যোগিপোল এলাকায় স্ত্রী যোহানা আক্তার ঊষাকে হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামী মোঃ মাহমুদ আলমকে ফাঁসির আদেশের রায় ঘোষণা করে আদালত। বুধবার (৬ অক্টোবর) খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মাহমুদ আলম সাতক্ষীরা আশাশুনি থানার জামালনগরবিস্তারিত পড়ুন

টিকা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি মানুষ করোনার টিকা পাবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের কোনো মানুষই টিকা বঞ্চিত হবে না। সবাই যাতে টিকা পায়, সেই ব্যবস্থা আমরা করবো। বুধবার (৬ অক্টোবর) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১১৯তম এবং ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। এসময় বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সব সময় এটা মাথায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পাটকেলঘাটায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন

সাতক্ষীরার পাটকেলঘাটার উন্মুক্ত শাকদহের খাল, ছিদ্দীকিয়া কওমিয়া মাদ্রাসা পুকুর, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ, যুগিপুকুরিয়া সরকারী পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা তালা কলারোয়া আসনের এমপি এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ জলাশয়ে রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম তারিক সুলতান, জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খা বাবলি, তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা: মানববন্ধন ফাঁসির দাবীতে

সাতক্ষীরায় স্ত্রীকে ৬ টুকরো করে হত্যাকারী স্বামীসহ মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্ত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল করিম, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মন্টু, স্থানীয় মেম্বর আশরাফুল ইসলাম লাকী, সোহাগ হোসেন, নিহতের বাবা জমির উদ্দীন সরদার, মা শাহিদা খাতুন প্রমূখ।বিস্তারিত পড়ুন

আশাশুনিতে নৌকায় মসজিদ নির্মাণ, একসঙ্গে নামাজ পড়বেন ৬০ জন

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের হাওলাদার বাড়ি এলাকায় নৌকার মধ্যে একটি ভাসমান মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদটির নাম ‘মসজিদে নূহ (আঃ)’। মঙ্গলবার (৫ অক্টোবর) জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। এটিকে বাংলাদেশে প্রথম ভাসমান মসজিদ বলে দাবি করছেন তারা। স্থানীয় মুসল্লি মাসুম বিল্লাহ বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে আজও কপোতাক্ষ ও খোলপেটুয়ার জোয়ারভাটা চলছে। এখানকার মানুষের অধিকাংশ কাজ নৌকাতেই সারতে হয়। প্রতাপনগরের হাওলাদার বাড়ি জামে মসজিদের মুসুল্লিদের কখনওবিস্তারিত পড়ুন

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কনকারী সুইডিশ শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সে সময় একটি ট্রাকের সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ ঘটে। ওই দুর্ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাও নিহত হয়েছেন এবং ট্রাক চালক আহত হয়েছেন। ৭৫ বছর বয়সী ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকি পেয়েছিলেন। এ কারণেবিস্তারিত পড়ুন

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ ও নির্যাতন মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টায় নোয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদিন চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মামুনুর রশিদ লাবলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি দেলোয়ার হোসেনবিস্তারিত পড়ুন

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে আ.লীগের শোকজ

আওয়ামী লীগের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে শোকজ করেছে আওয়ামী লীগ। রোববার (৩ অক্টোবর) দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ১৫ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে নানা মন্তব্য করে আলোচনায় আসেন জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন

ভবানীপুরের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন মমতা

ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার দুপুরে ভবানীপুর আসনে ভোট গণনায় ৫৮ হাজার ৮৩২ ভোটে এগিয়ে আছেন মমতা। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়, মোট ২১ রাউন্ডের ভোটগণনায় মমতার জয়ের ব্যবধান ৫৮ হাজার ৮৩২। ২০ রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়াংকা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট। এ আসনের উপনির্বাচনে মমতার জয় নিয়ে অবশ্য কোনো সংশয় ছিল না তৃণমূল শিবিরের। সব সমীকরণবিস্তারিত পড়ুন

রংপুরের পীরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা

রংপুরের পীরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। স্ত্রীকেও পিটিয়ে গুরুতর আহত করেছেন তিনি। শনিবার (২ অক্টোবর) রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, পীরগঞ্জ বন্দরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী পারভেজ ইসলামের সঙ্গে এক নারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ ওই নারীর বাড়িতে যান। এসময় তার স্বামী দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন।বিস্তারিত পড়ুন