মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিশ্বকাপ খেলতে আজ রাতে ঢাকা ছাড়ছেন টাইগাররা

প্রাথমিক পর্ব শুরু অক্টোবরের ১৭তারিখ, ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে এখনো বাকি ১৪দিন; কিন্তু টিম বাংলাদেশ এই ১৪ দিন আগেই যাবে ওমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের সত্যিকার প্রস্তুতিটাও হবে ওমানেই। আর সে লক্ষ্যে আজ ৩ অক্টোবর রাতে শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। রোববার রাত ১০টা নাগাদ চার্টার্ড ফ্লাইটে করে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে আকাশে উড়বে মাহমুদউল্লাহ রিয়াদের দল। করোনা নিয়ম মেনেই দেশ ছাড়ার আগে গতকাল কোভিড টেস্ট হয়েছে পুরো দলের। শনিবারবিস্তারিত পড়ুন

বোমা মিজানের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

চট্টগ্রাম আদালত পুলিশের চেকপোস্টে বোমা হামলা মামলায় আসামি জাবেদ ইকবালের যাবজ্জীবন ও পলাতক বোমা মিজানের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে চাঞ্চল্যকর বোমা হামলা মামলায় আসামি জাবেদ ইকবালের যাবজ্জীবন ও পলাতক বোমা মিজানের মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার সময় জাবেদ ইকবাল আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, ২০০৫বিস্তারিত পড়ুন

দেবহাটার ইছামতিতে এবারও হচ্ছেনা মিলনমেলা; দু’দেশের সীমানায় প্রতিমা বিসর্জন

শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছর ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে আর্ন্তজাতিক সীমানা নির্ধারণী ইছামতি নদীতে একসাথে প্রতিমা বিসর্জন করেন বাংলাদেশ-ভারতের সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনকে ঘিরে গত কয়েক বছর আগেও ইছামতির দুপাড়ে বাংলাদেশ ও ভারতের লাখো মানুষের উপস্থিতিতে বসতো শত বছরের ঐতিহ্যবাহী মিলন মেলা। সেসময়ে বছরে ওই একটি দিনে সীমানার গন্ডি এবং জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সৌহাদ্য ও সম্প্রীতিরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামনগরে পুকুরে পানিতে ডুবে ছাব্বির হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার শ্রীফলকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ছাব্বির ওই গ্রামে মিলন মোল্যার পুত্র। পারিবারিক সূত্র মতে, সকালে খেলার সময় অসাবধান বশত বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায় ছাব্বির। বহু খোজাখুজি করে পুকুর হতে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোশারফ তাকে মৃত ঘোষণা করে।

নাসির-তামিমার বিয়ে অবৈধ: পিবিআই

সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী। সেই হিসেবে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী পরিচয় দেওয়া তামিমা যে বিয়ে করেছেন সেটি অবৈধ। এমনটাই প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংশ্লিষ্ট মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এই তদন্ত প্রতিবেদন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম)বিস্তারিত পড়ুন

ট্রেন থেকে পড়ে এক শিশু হাসপাতালে ৯ মাস, পরিবারের খোঁজ মেলেনি

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের এক কোনায় একটি বিছানায় গত ৯ মাস ধরে শুয়ে আছে অজ্ঞাত পরিচয় এক শিশু। তার আনুমানিক বয়স ১১ বছর। এখন পর্যন্ত তার কেউ খোঁজ করেনি। শিশুটি হাটতে ও কথা বলতে পারে না। নাম না জানা এই শিশুকে নিজের সন্তানের মতো লালন পালন করছেন হাসপাতালের পরিছন্নতাকর্মী উজ্জ্বল মিয়া। শিশুটির নাম দিয়েছেন শরিফ মিয়া। হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারি জেলার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়েবিস্তারিত পড়ুন

মেসির গোল অবশেষে, পিএসজি হারালো সিটিকে

অপেক্ষা ফুরোলো, নতুন জার্সিতে প্রথম গোলটি করলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেয়ার পর প্রথম তিন ম্যাচ কেটেছে গোল ছাড়াই। অবশেষে চতুর্থ ম্যাচে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন জাদুকর। তাও কি না উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। লিওনেল মেসি ও ইদ্রিসা গুইয়ের গোলে ম্যান সিটিকে ২-০ গোলে হারিয়ে চলতি চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল। ক্লাব ব্রুগের সঙ্গে ১-১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত বৃদ্ধা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাস ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের আরোহী নানী নিহত ও নাতি আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। আহতের পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ বলেন, মেয়ের বাড়ি সাতক্ষীরার শুকদেবপুর থেকে দেবহাটা উপজেলার শিমুলবাড়িয়ায় ফেরার জন্য নাতি মাসুদ রানার ইঞ্জিন ভ্যানে চড়ে যাওয়ার পথে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাস ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের আরোহীবিস্তারিত পড়ুন

ফেনীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা নিলেই মিলছে পানি-বিস্কুট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে করোনা টিকা নিলেই দেওয়া হচ্ছে এক প্যাকেট বিস্কুট ও এক বোতল পানি। ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদের সামনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে আজ দেড় হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হবে। ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন বলেন, প্রান্তিক জনপদের মানুষের মধ্যে টিকা গ্রহণে ভীতি কাটিয়ে আগ্রহ সৃষ্টিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ মানুষকে দেওয়া হবে টিকা

আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী মঙ্গলবার বিশেষ কার্যক্রমের মাধ্যমে ৮০ লাখ ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। সারাদেশের সব ইউনিয়ন, সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় এ টিকা দেওয়া হবে। যারা এরই মধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন তাদের এ কার্যক্রমে প্রাধান্যবিস্তারিত পড়ুন