Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার মাধবকাটির ইঞ্জিন মিস্ত্রির প্রাণ গেল দুর্ঘটনায়

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজরে দীর্ঘ পুরতান ইঞ্জিন মিস্ত্রি আলি হায়দায় ২৬ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে তুজুলপুর বাজারের নিজের ব্যক্তিগত কাজের জন্য যায়। কিন্তু কাজের সুবাদে তিনি রাস্তা পার হতে গিয়ে ঝাউডাঙ্গার অভিমুখ হতে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিলে গুরুতর অবস্থা দেখে স্থানীয়রা তাকে সাথে সাথে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে তাকে খুলনা নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১বিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ‘গুলাব’ সন্ধ্যায় আছড়ে পড়বে, উপকূলে সতর্কতা জারি

ভারতের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। রোববার সন্ধ্যায় ভারতের ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে আছড়ে পড়বে এই শক্তিশালী ঝড়। তবে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও দুর্যোগের হাত থেকে রেহাই মিলছে না। রোববার থেকেই বৃষ্টি শুরু হয়েছে উপকূলের জেলাগুলোতে। সেই সঙ্গে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।বিস্তারিত পড়ুন
৫২৫ কি.মি. দূরে ঘূর্ণিঝড় ‘গুলাব’, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বহাল

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’ রোববার সকালে বাংলাদেশের উপকূল থেকে ৫২৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের গতিপথ ভারতের স্থলভাগের দিকে। তারপরও ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৩) এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়বিস্তারিত পড়ুন
দেবহাটায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, রক্তাক্ত মরদেহ উদ্ধার

দেবহাটায় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ ওই ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। দেবহাটা উপজেলার টিকেট এলাকার তারক মন্ডলের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পূর্ণিমা দাস (১৬) টিকেট এলাকার শান্তি রঞ্জন দাসের কন্যা এবং সাতক্ষীরা সদর উপজেলার গাভা হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। শুক্রবার সকালে তারকের বাগানে পূর্ণিমা দাসের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুতবিস্তারিত পড়ুন
রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র আরও ১৮ কোটি ডলার দিচ্ছে

বিপদগ্রস্ত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র আরও প্রায় ১৮ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বুধবার (২২ সেপ্টেম্বর) এ সহায়তার কথা জানান। মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের পাশাপাশি অন্যান্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনসহ ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয়বিস্তারিত পড়ুন
দেশে চাল হিসাবের খাতায় ‘উদ্বৃত্ত’, বাস্তবে আমদানিনির্ভর

স্বাধীনতাত্তোর দেশে তিনগুণ চালের উৎপাদন বেড়েছে। সরকার বলছে, চাল উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ। তবু প্রতিবছর থাকছে ঘাটতি। দামও থাকছে বলা যায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। আমদানিনির্ভরতাও এখনো কাটেনি। তাই স্বয়ংসম্পূর্ণতার এ সুখবর অনেকটা প্রশ্নবিদ্ধ। এ অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন, প্রকৃতপক্ষে বাংলাদেশে চাল উৎপাদনের পরিমাণ কত? কৃষি মন্ত্রণালয় উৎপাদন বৃদ্ধির যে পরিসংখ্যান দিচ্ছে, বাস্তবতার সঙ্গে তার মিল কতটুকু? বিশ্লেষকেরা বলছেন, চালের উৎপাদন বৃদ্ধি নিয়ে সরকারের দেওয়া তথ্যে রয়েছে ফাঁকফোকর। বিষয়টি উঠেবিস্তারিত পড়ুন
আরও ৮৯ লাখ টিকা আসছে বছরের শেষে

চলতি বছরের শেষ দিকে দেশে আরও ৮৯ লাখ ডোজ করোনার টিকা আসছে। এর মধ্যে রয়েছে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা। যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স সুবিধার আওতায় এসব টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার (২২ সেপ্টেম্বর) তার ফেসবুকে এ তথ্য দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী লেখেন, আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৭১ লাখ ফাইজারের টিকা বরাদ্দ পেয়েছি। আর কোভ্যাক্স সুবিধার আওতায় পেয়েছি ১৮বিস্তারিত পড়ুন
কানাডায় আবারও সরকার গঠন করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো

লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো আবারও কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বলে আভাস দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। সিটিভি এবং সিবিসি জানিয়েছে লিবারেল সরকার হতে যাচ্ছে। বিরোধী কনজারভেটিভ পার্টির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার লড়াই জিতে সরকার গঠন করতে যাচ্ছেন ট্রুডো। সোমবার রাতে সিবিসি নিউজ জানায় কানাডা ৪৪তম পার্লামেন্টে বেশিরভাগ আসনেই জয় পেয়েছে লিবারেল পার্টির প্রার্থীরা। তবে দলটি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭০ আসন যোগাড় করতে ব্যর্থ হয়েছে। সিবিসির হিসাব অনুযায়ী স্থানীয় সময়বিস্তারিত পড়ুন
টঙ্গীতে বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছলে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্টেশন মাস্টার আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিকবিস্তারিত পড়ুন
জামালপুরের নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী ঢাকায় উদ্ধার

তিন দিন আগে জামালপুরের একটি আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া তিন ছাত্রীকে রাজধানীর মুগদা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে। জামালপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে জামালপুরের ইসলামপুর রেলস্টেশনে গিয়ে ট্রেনে চড়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নামে। পরে তারা একটি রিকশা ভাড়া করে। কিন্তু কোথায় যাবে তারা বলতে পারছিল না। পরে ওই রিকশাচালকবিস্তারিত পড়ুন

