মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে ব্যবসায়ীর

সাতক্ষীরার মেহগনি গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আকবর আলী গাজী (৫৫)। তিনি সাতক্ষীরা শহরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার মৃত আকি গাজীর ছেলে। নিহতের ছোট ভাই আশরাফ আলী গাজী জানান, বড় ভাই আম ব্যবসায়ী আকবার আলি গাজী সকালে শহরের গড়েরকান্দা এলাকায় একটি বাগানে মেহগনি গাছের ডাল কাটতে যায়। গাছে উঠে একটি ডাল কাটার পর হঠাৎ তিনি গাছবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী

সাতক্ষীরার কালিগঞ্জে রুবিনা খাতুন (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পুলিশ স্বামীকে আটক করেছে। নিহত গৃহবধূ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। এঘটনায় পুলিশ নিহত ওই গৃহবধূর স্বামী নাজিম গাজীকে (২৫) আটক করেছে। নিহত গৃহবধূর চাচা সামিদুল ইসলাম জানান, কয়েকবছর আগে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আব্দুল খালেক গাজীর ছেলে নাজিম গাজীর (২০) সাথে ভাতিজী রুবিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ওবিস্তারিত পড়ুন

প্রকৃত আসামিকে চিহ্নিত করতে কারাগারে বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ

কারাগারে প্রকৃত আসামিকে চিহ্নিত করতে ক্রমান্বয়ে বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে নাশকতার মামলায় ভুল আসামি জহির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ ঘোষণা করেছেন আদালত। কারাগারে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনটি নির্দেশনা দিয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনাগুলো হলো- ১.বিস্তারিত পড়ুন

টি-২০ বিশ্বকাপ দলে টাইগার যারা

অবশেষে সব জল্পনা-কল্পনার পর ঘোষণা করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৫ সদস্যের মূল দলের পাশাপাশি রিজার্ভ হিসেবে আরও দুজন খেলোয়াড়কে নিয়ে ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ দল। বৃহস্পতিবার দুপুর ১২টার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। অভিজ্ঞতা ও তারুণ্যেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে কলারোয়াকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার কেড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে কলারোয়া ফুটবল একাডেমীকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক কেড়াগাছি ফুটবল একাদশ। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কেড়াগাছি ফুটবল মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ খেলার প্রথমার্ধে ২০মিনিটে কলারোয়া ফুটবল একাডেমীর ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় সোহেল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ৪ মিনিটে কেড়াগাছি ফুটবল একাদশের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজ গোল করে দলকে সমতায় ফেরান। ১২মিনিটে কেড়াগাছির ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় জাফর গোল করে ব্যাবধান বাড়ান। খেলাটিবিস্তারিত পড়ুন

রংপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রংপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম (৩৯) নামে মৃত্যু হয়েছে এক নারীর। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। পরে জরুরি ভিত্তিতে ওই নারীকে রংপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এখন পর্যন্ত নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে তার ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের গেন্ডারিয়া এলাকারবিস্তারিত পড়ুন

ফাইজার-মডার্নার টিকা পাবে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘১২ বছরের বেশি, তবে ১৮ বছরের কম বয়সি শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে। তবে ১২ বছরের উর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরুর বিষয়ে পর্যাপ্ত টিকাপ্রাপ্তি সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’ মন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী- স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিকাদানের বিষয়টি বয়সের ওপর নির্ভর করবে। শিক্ষার্থীর বয়স যদি ১৮ বছরের বেশি হয়, তাহলে যেকোনো টিকা দেয়া যাবে। তবে ১২ বছরের বেশি, কিন্তুবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় চোর পেটানোর খবরে গিয়ে চার পুলিশ সদস্য হামলার শিকার

কুষ্টিয়ায় চোর সন্দেহে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছে ফাঁড়ির ইনচার্জসহ চার পুলিশ সদস্য। এ ঘটনায় সন্দেহজনক চোর ও এক ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউপির কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কচুবাড়িয়া গ্রামের মাঠ থেকে বৈদ্যুতিক সেচ পাম্প চুরির অভিযোগে ভেড়ামারা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সামছুলের ছেলে স্বপনকে (২২) আটকবিস্তারিত পড়ুন

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ তিন ধাপ এগোলো

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জয়ের ধারা খুঁজে পেয়েছে। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও শুভসূচনা করেছে টাইগাররা। বুধবার কিউইদের মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এ জয়ের পুরস্কার মিলেছে আইসিসি র‍্যাংকিংয়েও। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের হালনাগাদ। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুরবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে প্রীতি ফুটবল ম্যাচে ঘোনাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার চন্দনপুরে প্রীতি ফুটবল ম্যাচে ঘোনা ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বুধবার (১সেপ্টেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে আয়োজিত খেলার পুরোটা সময় আক্রমণ পাল্টা আক্রমণ আর মুহুর্মুহ উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে ৩-২ গোলে ঘোনা ফুটবল একাদশকে হারিয়েছে চন্দনপুর ফুটবল একাদশ। খেলাটি পরিচালনা করেন সুমন হোসেন। তাকে সহযোগিতা করেন সবুজ হোসেন ও ইব্রাহিম হোসেন। উক্ত খেলায় কিছু সংখ্যক দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ডালিম হোসেন।