Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পুলিশ হবে সাংবাদিক, অনুসরণ করা হবে গোল্ডেন রুলস: আইজিপি

সংবাদভিত্তিক নিউজ পোর্টাল নিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। দেশ ও বিদেশে বাহিনীটির অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে এটি করা হয়েছে বলে জানায় পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে নিউজ ডট পুলিশ ডট গভ ডট বিডি (news.police.gov.bd) পোর্টালটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। পোর্টালে দেশ ও বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে। নিউজ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিংবিস্তারিত পড়ুন
তামিম বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজ শুরুর দিন তামিম ইকবাল বড় খবর দিলেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিলেন দেশসেরা এ ওপেনার। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তার মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তামিম। ২০১৮ সালের পর থেকে গত পৌনে তিন বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার। মূলত এ কারণেই তিনি নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নিয়েছেন। তবে এখনই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেননি তামিম।বিস্তারিত পড়ুন
কুষ্টিয়ার কুমারখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সদকী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ জানান, তারাপুর গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মতিনের ছেলে ইয়ানুর সকালে বাড়ির উঠানে একাকী খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। প্রায় একঘণ্টা পর মরদেহ পানিতে ভাসতে দেখে স্বজনরা। পরে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতবিস্তারিত পড়ুন
পর্নকাণ্ডে শিল্পা শেঠি স্বামীকে ডিভোর্স দিতে যাচ্ছেন!

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি জীবনে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে আর থাকতে চাচ্ছেন না। সন্তানদের নিয়ে স্বামীর ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ কুন্দ্রার পর্নকাণ্ডের মামলায় জড়ানোর পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০০৯ সালে রাজ কুন্দ্রারকে বিয়ে করেছিলেন শিল্পা। ২০১২ সালের ২১ মে মাসে তাদের প্রথম সন্তান বিহানের জন্ম হয়। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান সামিশার জন্ম হয়। দ্বিতীয়বার সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন শিল্পা। স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেইবিস্তারিত পড়ুন
আরও ২১ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ২১ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। তাঁদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গত ২৪ আগস্ট গেজেট জারি করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এই স্বীকৃতি পেলেন। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়ালো ৪৩৮ জনে। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন যাঁরা: নাটোরের হাফিজা বেগম, মোছা. কমেলা, নাছিমা বেগম, মোছা. আকলিমা বেগম, সাহেরা, মোছা. শরীফা ইসলাম, মোছা. ফিরোজা বেগম. মোছা. আয়েশাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ঝিকরা হরিতলা মন্দিরে জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের আবির্ভাব তীর্থি উপলক্ষে জন্মাষ্টমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে নামসংকীর্তন ও পূজা করা হয়। ঝিকরা হরিতলা কেন্দ্রীয় পূজা মন্দিরে অনুষ্ঠিত পূজায় উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি গোলোক বীহারী মন্ডল, সাধারণ সম্পাদক দিলীপ অধিকারী(চান্দু), সহ সভাপতি পরিতোষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক কার্তীক চন্দ্র মন্ডল, কোষ্যাধক স্বপন চৌধুরী, কীর্তনীয়া রামপদ মন্ডল, নারায়ণ গুসায় ও কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার আদিত্য বিশ্বাস সহ আরো ভক্ত বৃন্দ।
যশের সঙ্গে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরাত

চারদিন পর সোমবার ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফিরলেন নতুন মা নুসরাত জাহান। এ যাত্রায়ও টলিউড নায়িকার সঙ্গে ছিলেন তার প্রেমিক যশ দাশগুপ্ত। তিনিই নুসরাতের ছেলেকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হন। এরপর চার দিনের ঈশানকে মা নুসরাতের কোলে দিয়ে যশ গিয়ে বসেন চালকের আসনে। গাড়ি চালিয়ে নুসরাত ও তার সন্তানকে নিয়ে যান বাড়িতে। এদিন গাড়িতে ওঠার সময় হাসপাতালের সামনে উপস্থিত জনতার উদ্দেশে নমস্কার করেন সাংসদ-অভিনেত্রী। যদিও সন্তান নিয়ে রবিবারই নুসরাতের বাড়িবিস্তারিত পড়ুন
আবারও কাবুল বিমানবন্দরে রকেট হামলা

মার্কিন সেনা প্রত্যাহারের শেষ সময়ে সোমবার সকালে আবারও কাবুল বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে একে একে পাঁচটি রকেট হামলা হয়েছে। তবে বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলো ধ্বংস করতে পেরেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে হামলার নেপথ্যে আইএস খোরাসানের (আইএস-কে) জঙ্গিরাই রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আমেরিকা। ২৪ ঘণ্টা আগেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই গাড়ি ধ্বংস করেছে আমেরিকারবিস্তারিত পড়ুন
শুরু হলো মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা

ভায়াডাক্টে মেট্রোরেল চলাচলের পরীক্ষণের আনুষ্ঠানিক সূচনা হলো। রোববার দুপুর পৌনে ১২টায় উত্তরায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপো থেকে এই চলাচল শুরু হয়। আনুষ্ঠানিক শুভ সূচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ঢাকা ম্যাস র্যাপিড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধি, জাইকার বাংলাদেশ অফিস প্রধান ও মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেতুমন্ত্রী বলেন, আগামী বছর তিনটি মেগা প্রজেক্ট উদ্বোধনবিস্তারিত পড়ুন
আজ রাতেই পিএসজির হয়ে মাঠে নামবে মেসি!

প্রায় তিন সপ্তাহ আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু এখনও পর্যন্ত নতুন ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন সুপারস্টারের। তবে অপেক্ষার প্রহর ফুরোচ্ছে শিগগিরই। সবকিছু ঠিক থাকলে আজ (রোববার) রাতেই পিএসজির জার্সিতে মাঠে নামবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রেইমসের মাঠে খেলতে যাবে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এই ম্যাচে মেসিকে দলে রাখার ব্যাপারে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেনবিস্তারিত পড়ুন

