শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুষ্টিয়ায় চোর পেটানোর খবরে গিয়ে চার পুলিশ সদস্য হামলার শিকার

কুষ্টিয়ায় চোর সন্দেহে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছে ফাঁড়ির ইনচার্জসহ চার পুলিশ সদস্য। এ ঘটনায় সন্দেহজনক চোর ও এক ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউপির কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কচুবাড়িয়া গ্রামের মাঠ থেকে বৈদ্যুতিক সেচ পাম্প চুরির অভিযোগে ভেড়ামারা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সামছুলের ছেলে স্বপনকে (২২) আটক করে এলাকাবাসী। এরপর তাকে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে আমলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদশর্ক (এসআই) হাফিজুর রহমান, সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) কামরুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহজনক চোরকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যেতে চায়।

এ সময় স্থানীয় জনতা ঘটনাস্থলেই চোরের বিচারের দাবি করে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ হামলায় আমলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান, এএসআই কামরুজ্জামান, কনস্টেবল জামিরুল ও সাইফুল আহত হন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, কচুবাড়িয়া গ্রামের মাঠ থেকে মোটর চুরির সময় স্থানীয়রা এক চোরকে আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, কচুবাড়িয়া এলাকায় স্থানীয়রা এক চোরকে ধরে গণপিটুনি শুরু করে। সেই খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ এক ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক করেছে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ