রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী

সাতক্ষীরার কালিগঞ্জে রুবিনা খাতুন (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পুলিশ স্বামীকে আটক করেছে। নিহত গৃহবধূ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। এঘটনায় পুলিশ নিহত ওই গৃহবধূর স্বামী নাজিম গাজীকে (২৫) আটক করেছে।

নিহত গৃহবধূর চাচা সামিদুল ইসলাম জানান, কয়েকবছর আগে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আব্দুল খালেক গাজীর ছেলে নাজিম গাজীর (২০) সাথে ভাতিজী রুবিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

বুধবার রুবিনা খাতুনকে শারিরীক নির্যাতন করে জোরপূর্বক ঘুমের ওষুধ সেবন করায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। এরপর রাতে রুবিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বুধবার গভীর রাতে রুবিনার স্বামী নাজিম গাজী তাদের ভাতিজী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেয়।
পরবর্তীতে থানার উপ-পরিদর্শক মনির তরফদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী নাজিম গাজীকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার