রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রংপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রংপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম (৩৯) নামে মৃত্যু হয়েছে এক নারীর।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। পরে জরুরি ভিত্তিতে ওই নারীকে রংপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এখন পর্যন্ত নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে তার ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের গেন্ডারিয়া এলাকার মনসুর আলীর মেয়ে।

রংপুর কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন বলেন, ওই নারী চার্জার রিকশা করে বাংলাদেশ ব্যাংকের মোড় হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোয়ার হোসেন আরও বলেন, জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম ও ঠিকানা পাওয়া গেলেও পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী