বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত

রাজধানীর খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের বয়স অনুমান (৫৪) বছর হবে। রোববার (১৫ আগস্ট) ভোরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করে। খিলক্ষেত থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান জানান, ‘খবর পেয়ে খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় তাকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে সরদারপাড়াকে হারিয়েছে দফাদারপাড়া

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে কলারোয়ার তুলশীডাঙ্গার সরদারপাড়াকে ১-০গোলে হারিয়েছে কলারোয়ার দফাদারপাড়া পাড়া ফুটবল একাদশ। শনিবার (১৪ আগস্ট) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়ার সরদারপাড়া বনাম কলারোয়ার দফাদারপাড়ার মধ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। খেলার প্রথমার্ধে ৭মিনিটে দফাদার পাড়ার চঞ্চল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ওই ১গোলেই নিজেদের পরাজয় মেনে নিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় খানবাহাদুর আহছানউল্লাহ রচিত বুক কর্ণারের উদ্বোধন

সাতক্ষীরা শহরের প্রানকেন্দ্রে হজরত খানবাহাদুর আহছানউল্লাহ (র.) এর রচিত বুক কর্নারের (বিক্রয় কেন্দ্র) উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের পাকাপুলের মোড়ে বইসাগর লাইব্রেরীতে আনুষ্ঠানিকভাবে এই বুক কর্ণারের ভার্চুয়ালি উদ্বোধন করেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এম.পি। খানবাহাদুর আহছ্ানউল্লা ইনস্টিটিউটের মহা পরিচালক এ.এফ.এম এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ূন কবির। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

পিএসজি মেসিকে কিনে ‘বিপদে’

দুনিয়ার সব তারকা ফুটবলার যেন নিজেদের ডেরায় নিয়ে আসার পণ করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নেইমার, কিলিয়ান এমবাপেদের নিয়ে সাজানো আক্রমণভাগে এবার তারা যোগ করেছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে। এই মৌসুমেই আবার সার্জিও রামোসের মতো ডিফেন্ডার, তারকা গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারোমাকেও দলে টেনেছে পিএসজি। শোনা যাচ্ছে, সামনের মৌসুমে নাকি ক্রিশ্চিয়ানো রোনালদোকেও কেনার ইচ্ছে ক্লাবটির। কিন্তু টাকা থাকলেই কি যা খুশি তাই করা যায়? পিএসজি মালিক নাসের আল খেলাইফির কিন্তু উয়েফারবিস্তারিত পড়ুন

ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ

ঝালকাঠির রাজাপুরে বাড়ির পরিত্যক্ত ঘর থেকে বকুল বেগম (৫৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার টিএন্ডটি সড়কে একটি বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত বকুল বেগম মৃত আব্দুল হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। বুকুলের ছেলে লিটন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। তার তিন কন্যা ও দুই ছেলে রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে বকুল বেগমকে কোথায় খুঁজে না পেয়ে বাড়ির একটি পরিত্যক্ত ঘরেরবিস্তারিত পড়ুন

যশোরের মনোরোগ বিশেষজ্ঞ ডা. সেলিমের আত্মহত্যা

মনোরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম সেলিম (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহানের উদ্ধৃতি দিয়ে বলেন, সকাল ৯টার দিকে ডা. সেলিমের মরদেহ হাসপাতালে আনা হয়। আজ শনিবার সকাল ৮টার দিকে শহরের বিমানঅফিস পাড়া এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে বলে তার স্ত্রী জানিয়েছেন। ডা. সেলিমের স্ত্রী মনিরা বেগম জানিয়েছেন, সকালে তিনি রান্না করছিলেন। ওই সময় তিনি (ডাক্তারবিস্তারিত পড়ুন

মাদক মামলায় নাসির-অমির বিরুদ্ধে আদালতে চার্জশিট

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তে মাদকের সঙ্গে এজাহারনামীয় তিন নারী আসামির সম্পৃক্ততা না থাকায় তাদের মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ জুলাইবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে গলায় ফাঁস দিয়ে বিয়াই-বিয়াইনের আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুরে গলায় ফাঁস দিয়ে আবু সাইদ (১৮) ও সোহানা খাতুন (১৬) নামে দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছে। শনিবার (১৪ আগস্ট) সকালে পুলিশ উপজেলার চাপাতলা গ্রামের আল আমিন নামে এক কৃষকের রান্নাঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। সাইদ আল আমিনের চাচাতো ভাই এবং সোহানা তার বউ এর ছোট বোন। সম্পর্কে তারা বিয়াই-বিয়াইন। নিহত আবু সাইদ উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের দিনমজুর আবু সুলতানের ছেলে এবং সোহানা খাতুন একই উপজেলা নেপা ইউনিয়নের কাঞ্চনপুরবিস্তারিত পড়ুন

ডাক্তার লিখতে পারবেন না নামের আগে হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা

হোমিওপ্যাথি ও ইউনানি চিকিৎসায় ডিগ্রিধারী কোনো ব্যক্তি নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে এসব বিকল্প চিকিৎসা ব্যবস্থা নিয়ে পৃথক মন্ত্রণালয় গঠনেরও পরামর্শ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত জারি করা রুল খারিজ করে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৭১ পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছেন। ২০২০ সালের ১৯ নভেম্বর রায় ঘোষণা করা হয়। রায় লেখার পর দুই বিচারপতি একমতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার মাধবকাটিতে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরার মাধবকাটিতে মাধবকাটি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মাধবকাটি ফুটবল ময়দানে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বিকালে খেলায় দিগিরডাঙ্গা ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়েছে মাধবকাটি ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধের ৩৭ মিনিটে মাধবকাটি ফুটবল একাদশের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় রনির দারুন এক ফ্রীকিকে গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যান। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মাধবকাটি ফুটবল একাদশ ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় সুজন। দিগরডাঙ্গার হয়ে একটি গোলবিস্তারিত পড়ুন