মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত কিশোরের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আশা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আশা মিয়া জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের মাসুম মিয়ার ছেলে। সে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। ইউপি সদস্য আব্দুল মালেক মোল্লা জানান, সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাতে নিজ ঘরে ঘুমাচ্ছিল আশা। রাত ১২টার দিকে একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের সদস্যদের জানালেবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে একদিনে করোনায় আরো ২২ জনের মৃত্যু

খুলনা বিভাগে একদিনে করোনায় ২২ জনে মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৭১ জনের। মঙ্গলবার (১৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজন মারা গেছেন খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ছয়জন, কুষ্টিয়া ও ঝিনাইদহে তিনজন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্তবিস্তারিত পড়ুন

যশোরের কেশবপুরে মোটরসাইকেল চালককে গলাকেটে হত্যা

যশোরের কেশবপুরে রাসেল হোসেন (২২) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাগরদাঁড়ির শ্রীপুর-টেপার মাঠ নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের মাজেদ হোসেনের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, রাসেল ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতে কেশবপুর শহর থেকে ভাড়ায় যাত্রী নিয়ে রাসেল চুকনগরে যান। সেখান থেকে দুজন যাত্রী নিয়ে সাগরদাঁড়ি যাচ্ছিলেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তা নিহত

যশোর-সাতক্ষীরা মহাসড়কের সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন (৩০) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) ভোর ৫টায় বাবুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা হতে কলারোয়ায় ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন তিনি। এ সময় মহাসড়কের ছয়ঘরিয়ার বাবুলিয়া মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী পরিবহন তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারাবিস্তারিত পড়ুন

চলে গেলেন জার্মান ফুটবলের কিংবদন্তি মুলার

জার্মানি এবং বায়ার্ন মিউনিখ কিংবদন্তি ফুটবল স্ট্রাইকার গার্ড মুলার মৃত্যুবরণ করেছেন। রবিবার সকালে ৭৫ বছর বয়সে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের মৃত্যু হয় বলে বায়ার্ন মিউনিখের এক বিবৃতিতে জানানো হয়েছে। বায়ার্ন মিউনিখের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রবিবার এফসি বায়ার্ন মিউনিখের পৃথিবীটা পুরোপুরি থমকে দাঁড়িয়েছে। ক্লাব এবং গোটা বিশ্বের তার সমর্থকেরা গার্ড মুলারের মৃত্যুতে শোকস্তব্ধ। রবিবার সকালে ৭৫ বছর বয়সে তিনি মারা যান।’ ডার বোম্বার নামেও পরিচিত ছিলেন জার্মানির এই কিংবদন্তি স্ট্রাইকার। নিজ দেশেরবিস্তারিত পড়ুন

১৫ আগস্ট

করোনা উপসর্গে সাতক্ষীরায় আরো ৮ জনসহ মোট মৃত্যু ৬০০

সাতক্ষীরায় ১০দিন পর আবারো বেড়েছে করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় আজ ১৫ আগস্ট সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৭ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০০ জন। এদিকে এ মাসের গত ১৫ দিনের মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এর পূর্বে গত ৫বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে একটি পরিবার অজ্ঞান পার্টির কবলে, দুই জনকে পিটিয়ে জখম

অজ্ঞান পার্টির সদস্যরা একটি পরিবারের দুই সদস্যকে অজ্ঞান করে শৌচাগারের জানালা ভেঙে ঘরে ঢুকে দুই জনকে পিটিয়ে জখম করে মালামাল লুটপাটের চেষ্টা চালিয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে মোরশেদ আলী গাজীকে কালীগঞ্জের সার্জিকাল ক্লিনিক ও আনোয়ারা খাতুনকে সাতক্ষীরার সংগ্রাম মেডিকেলে ভর্তি করাবিস্তারিত পড়ুন

চকরিয়ায় মাইক্রো খাদে পড়ে দুই নারী সহ প্রাণ গেল ৫ জনের

কক্সবাজারের চকরিয়ার ভেণ্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস খাদে পড়ে দুই নারীসহ পাঁচজনের নিহত হয়েছে। এদের একজন ঘটনাস্থলে বাকি চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। রোববার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মোশাররফ জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি কক্সবাজার-চট্টগ্রামবিস্তারিত পড়ুন

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত

রাজধানীর খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের বয়স অনুমান (৫৪) বছর হবে। রোববার (১৫ আগস্ট) ভোরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করে। খিলক্ষেত থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান জানান, ‘খবর পেয়ে খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় তাকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে সরদারপাড়াকে হারিয়েছে দফাদারপাড়া

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে কলারোয়ার তুলশীডাঙ্গার সরদারপাড়াকে ১-০গোলে হারিয়েছে কলারোয়ার দফাদারপাড়া পাড়া ফুটবল একাদশ। শনিবার (১৪ আগস্ট) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়ার সরদারপাড়া বনাম কলারোয়ার দফাদারপাড়ার মধ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। খেলার প্রথমার্ধে ৭মিনিটে দফাদার পাড়ার চঞ্চল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ওই ১গোলেই নিজেদের পরাজয় মেনে নিতেবিস্তারিত পড়ুন